eisamay.com
—
কর্মচারী সঙ্কটের মুখোমুখি দেশের IT কোম্পানিগুলো? হিসেব কিন্তু তাই বলছে। দেশের টপ ফোর IT সংস্থা, অর্থাৎ, TCS, Wipro, Infosys সহ একাধিক কোম্পানি থেকে প্রায় এক লাখের কাছাকাছি কর্মী গত দুই বছরে পদত্যাগ করেছেন। বলা বাহুল্য প্রতিটি কোম্পানিই অত্যন্ত উচ্চ অ্যাট্রিশন রেটের ( Higher Attrition Rates) শিকার। কর্মী সঙ্কটের অবস্থায় রীতিমতো দিশেহারা সংস্থাগুলো। কী ভাবে এই পরিস্থিতির মোকাবিলা করা হবে, তা ভাবছে তারা। অ্যাট্রিশন রেট ( Attrition Rate) আদপে কী?