এ ধরনের কয়েকটি পোস্ট এখানে, এখানে, এখানে। আইডি কার্ডের ছবিটি পর্যালোচনা করে বেশ কিছু অসঙ্গতি পাওয়া যায়। যেমনঃ তারেক রহমানের নামের ইংলিশ বানান ‘Tareque Rahman’ লেখা রয়েছে। কিন্তু অনুসন্ধানে দেখা যায়, বিবিসি নিউজ, ডেইলি স্টারসহ অন্যান্য নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে ‘Tarique Rahman’ বানান লেখা হয়। তার জন্ম তারিখ নিয়ে অনুসন্ধানে দেখা যায়, প্রথম আলোর প্রতিবেদনে রয়েছে, ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্ম নেন তারেক রহমান। অথচ এই আইডি কার্ড সদৃশ ছবিতে দেখা যায়, জন্ম তারিখ লেখা রয়েছে, ২০ নভেম্বর ১৯৬৭।...