বাংলা টিভি ডেস্ক: ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে খালাস দেওয়ার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন তামিমার সাবেক স্বামী ও মামলার বাদী রাকিব হাসান। তিনি দাবি করেছেন, মামলায় উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। বুধবার (১০ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জশিতা ইসলাম বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করেন। রায়ে নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে আনা অবৈধ বিয়ে, প্রতারণা, ব্যভিচার ও পরকীয়াসংক্রান্ত অভিযোগ সন্দেহাতীতভাবে...