Desh Rupantor Digital
Newspaper
The Daily Desh Rupantor is a Bengali daily newspaper published in Dhaka, Bangladesh. Source
Actions
Media Outlet details
| Scope | National |
|---|---|
| Language | Bengali / Bangla |
| Country | Bangladesh |
|
Similarweb UVM |
Request pricing |
|
Comscore UVM |
Request pricing |
Recent Articles
Search Articlesকতদিন চলবে রশি টেনে পারাপার?
দুই পাড়ের মাঝে দূরত্ব সামান্য, অথচ এই অল্প পথই হাজারো মানুষের দৈনন্দিন জীবনের বড় ভোগান্তির নাম। নদীর ওপর কোনো সেতু না থাকায় ভরসা কেবল রশি টেনে চালানো একটি খেয়ানৌকা। বর্ষা মৌসুমে সেই ঝুঁকিপূর্ণ পারাপার রূপ নেয় মারাত্মক আতঙ্কে। শিশু, বৃদ্ধ কিংবা শিক্ষার্থী-জীবনের তাগিদে সবাইকে প্রতিদিন মৃত্যুঝুঁকি নিয়ে পাড়ি দিতে হচ্ছে নাটোরের গুরুদাসপুরের গুমানী নদী। নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের আলিয়া মাদ্রাসা ঘাটে বছরের পর বছর ধরে এমন চরম দুর্ভোগ পোহাচ্ছেন তিনটি ইউনিয়নের অন্তত ৪০ হাজার...
ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন...
নেতৃত্ব ফিরে পেলেন লামিছানে
মাঠের বাইরের নানা চড়াই-উতরাই ও আইনি লড়াই পেরিয়ে অবশেষে নেপাল ওয়ানডে দলের নেতৃত্বে ফিরেছেন তারকা লেগ স্পিনার সন্দীপ লামিছানে। দেশটির সফলতম অধিনায়ক রোহিত পাউডেলের স্থলাভিষিক্ত হয়ে খুব দ্রুতই মাঠে নামছেন এই অভিজ্ঞ স্পিনার। আগামী ৩০ আগস্ট থেকে মালয়েশিয়ায় শুরু হতে যাওয়া এসিসি মেন’স প্রিমিয়ার কাপ দিয়ে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় দফায় নেপালের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব শুরু করবেন তিনি। নেপাল ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) আসন্ন এই টুর্নামেন্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণার...
মতিঝিল আইডিয়ালে আনন্দের ছটা
সকাল থেকে যে মুখগুলোতে ছিল উৎকণ্ঠা, ফল প্রকাশের পর বদলে গেল সেই মুখগুলোর অভিব্যক্তি ফুটে উঠল হাসি। কেউ আনন্দে বন্ধুদের জড়িয়ে ধরছে, কেউ বাবা-মায়ের পা ছুঁয়ে দোয়া নিচ্ছে। আবার কেউ ছুটে যাচ্ছে প্রিয় শিক্ষকের কাছে। জিপিএ-৫ পাওয়ার আনন্দে শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর অভিভাবকদের আবেগে গতকাল সোমবার মুখর হয়ে ওঠে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ। ফল জানতে অনেক শিক্ষার্থী বাবা-মাকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানে আসে। মোবাইলে ফল দেখার পর কেউ আনন্দে চিৎকার করে ওঠে, আবার কেউ কিছুক্ষণ নির্বাক হয়ে...
গণভোট না মানলে নাই হয়ে যাবেন
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.
রাজউক কলেজে শতভাগ পাস
রাজউক উত্তরা মডেল কলেজে লটারির মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে এবারই প্রথম ব্যাচ এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। ফলে এ ব্যাচের ফল কেমন হবে, তা নিয়ে শুরু থেকেই ছিল বাড়তি কৌতূহল। কিছুটা দুশ্চিন্তায় ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল হক আহমেদও। তবে শতভাগ পাস করেছে এ প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া শিক্ষার্থীরা। শতভাগ পাস : এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগে ৬৮৬ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে ৬১২ জন জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগে ২২১ শিক্ষার্থী...
এসএসসিতে ফল বিপর্যয়
একসময় এসএসসি পরীক্ষার ফল মানেই ছিল সাফল্যের উল্লাস, পাসের হার বৃদ্ধির নতুন রেকর্ড আর জিপিএ-৫ এর ছড়াছড়ি। সেই ধারায় ছন্দপতন হয় গত বছর। এবার সেই ধাক্কাকেও ছাড়িয়ে গেল ফলের পতন। এ বছর পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ, যা ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। গতবার এ হার ছিল ৬৬ দশমিক ৩৩ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে আরও ৪ দশমিক শূন্য ৮ শতাংশ। এর আগে ২০০৭ সালে সর্বনিম্ন পাসের হার ছিল ৫৭ দশমিক ৩৭ শতাংশ। গতকাল সোমবার ২০২৬ সালের এসএসসি ও সমমানের এই ফল প্রকাশিত হয়। ফলের এই পতন শুধু একটি পরীক্ষার...
দৃশ্যের নিভৃত ছন্দ
২০২৫ সালের সেপ্টেম্বর শুরুর এক বিকেল। সূর্য হেলে পড়েছে পশ্চিমে, অথচ বাতাসে স্বস্তি নেই। গুমোট গরমে মানুষ হাঁপিয়ে উঠছে। প্রকৃতির অন্য প্রাণীরাও তৃষ্ণায় অস্থির। রমনা পার্কের লেকের ধারে বসে আমরা কয়েকজন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার ঘাম মুছছি আর মাঝেমধ্যে পানির বোতলে চুমুক দিচ্ছি। অপেক্ষা করছি এমন এক মুহূর্তের, যার স্থায়িত্ব হয়তো এক নিমেষেরও কম। একসময় উঁচু গাছের আশ্রয় ছেড়ে একে একে উড়ে আসে বাদুড়ের দল। তারা লেকের পানির খুব কাছ দিয়ে ডাইভ দেয় বারবার; পানিতে ছুঁয়ে নেয় পা, কখনো গলা। পার্কের ব্যস্ততা, লেকের...
ক্যাডেট কলেজে ঈর্ষণীয় ফল
এবারের এসএসসি পরীক্ষায় দেশের ক্যাডেট কলেজগুলোতে ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। ১২টি ক্যাডেট কলেজে ৬১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০৭ জন জিপিএ-৫ পেয়েছে। পরীক্ষায় পাসের হার শতভাগ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৯৮ দশমিক ২২ শতাংশ। গতকাল সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, ক্যাডেট কলেজ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল ও ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতির প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক...
‘আর দেখা হবে না, দোয়া করবেন’
কারখানার ভেতরে তখন আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে। চারদিকে ধোঁয়া আর আতঙ্ক। বের হওয়ার দরজাটিও বন্ধ। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে শেষবারের মতো বাবা-মায়ের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন দুই ভাই মোহন প্রামাণিক ও সুমন প্রামাণিক। বারবার ইমো ও হোয়াটসঅ্যাপে ফোন করছিলেন তারা। কিন্তু বাড়িতে তখন বিদ্যুৎ ছিল না। মোবাইলে ইন্টারনেট সংযোগ না থাকায় সেই ফোন আর পৌঁছায়নি বাবা-মায়ের কাছে। বলা হয়নি শেষ কথাটুকুও। পরে ভয়েস মেসেজে নিজেদের শেষ আকুতির কথা জানান দুই ভাই। বলেন, ‘কারখানায় আগুন ধরেছে। দরজা বন্ধ থাকায় বের হতে...