Eisamay
Online/Digital
'এই সময়' ভারতবর্ষের বৃহত্তম সংবাদপত্র গোষ্ঠী দ্য টাইমস অফ ইন্ডিয়া-র প্রকাশনায় নতুন বাংলা সংবাদপত্র৷ ১৫ অক্টোবর, ২০১২ বাংলা সংবাদপত্র প্রকাশনার দুনিয়ায় এই উজ্জ্বল মাইলফলকটির যাত্রা শুরু৷ একদা 'হিকিস বেঙ্গল গেজেট' দিয়ে বঙ্গভূমিতে মুদ্রিত সংবাদের যে অভিযাত্রা শুরু হয়েছিল, সেই পথের পাঁচালিতে 'এই সময়' একটি অনন্যতার দাবি নিয়ে আপনাদের দরবারে উপস্থিত সেই দাবিটি 'এই সময়'-এর নামকরণেই স্পষ্ট৷ ঋজুরেখ এই সংবাদপত্রটি ঘটমান বর্তমানের যুগলক্ষণকে ধারণ করতে দায়বদ্ধ৷ সময় অর্থে কাল তো বটেই৷ সেই কালের যাত্রা, যে ভাবে চলেছে, তার বিস্তৃত মানচিত্র উঠে আসবে 'এই সময়'-এর পাতায়৷ উত্তরআধুনিক এই সমসময়ে কম্পিউটার নেমে এসেছে জনগণমনের আঙিনায়৷ একটি টুকরো দৃষ্টান্ত নিবেদন করা চলে৷ অ্যাপোলো মহাকাশযানের থেকে একটি মোবাইল ফোনের কম্পিউটিং দক্ষতা বহুগুণে অধিক৷ বিশ্বজুড়েই স্নাতকের সংখ্যা লাফিয়ে বাড়ছে প্রতিটি বছর৷ গত চার দশকে ছেলেদের ক্ষেত্রে এই বৃদ্ধির হার চার গুণ, এবং অধিকতর সুসংবাদ এই যে, মেয়েদের ক্ষেত্রে তা সাত গুণ এই সব অনিরুদ্ধ আলোর ইশারাকে খেয়াল করা হচ্ছে কি না, সেটাই প্রশ্ন৷ 'এই সময়' সেই দায়িত্ব গ্রহণ করতে প্রস্ত্তত৷ যুগের অভিযোগ তুলে ধরব আমরা, তার সঙ্গে থাকবে যুগান্তরের আভাস৷ এই সম্ভাবনার প্রেক্ষিতেই আমরা বাঙালির বর্তমান ও ভবিষ্যতের সুলুকসন্ধান করব৷ নিতান্ত জাতি-পরিচয়ের বাইরে একটি বৃহত্তর পটে বাঙালিকে দেখতে এবং দেখাতে চায় 'এই সময়'৷
Actions
Media Outlet details
| Scope | Local |
|---|---|
| Language | Bengali / Bangla, Hindi |
| Country | India |
|
Similarweb UVM |
Request pricing |
|
Comscore UVM |
Request pricing |
Recent Articles
Search ArticlesCSK-র নতুন কোচ বেছে নিলেন ধোনি, রাখলেন ২ শর্ত, কে পা গলাচ্ছেন ফ্লেমিংয়ের জুতোয়?
IPL-এর ইতিহাসে সবচেয়ে সফল দল তারা। কিন্তু গত তিন মরশুমে প্লে-অফে উঠতে পারেনি চেন্নাই সুপার কিংস। এই মরশুমে ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া তারা। তাই স্টিফেন ফ্লেমিংয়ের বিদায়ের পরে কে হবেন CSK-র হেড কোচ, তা নিয়ে বাড়ছিল জল্পনা। আর কোচ বেছে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে। একাধিক রিপোর্টে প্রকাশ, ধোনি নাকি ঋতুরাজদের হেডস্যর হিসেবে বেছে নিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার হেমাং বাদানিকে। বিভিন্ন টি-টোয়েন্টি লিগে কোচিংয়ের অভিজ্ঞতার পরে এ বার চেন্নাই সুপার কিংসের দায়িত্ব নেওয়ার দৌড়ে সবচেয়ে...
চলেই এল ব্রিকস... কিন্তু শি? চিনকে নিয়েই চিন্তা যত দিল্লির!
এই সময়: ভারতের আয়োজনে নয়াদিল্লিতে শনিবার ফের বসতে চলেছে দু'দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন। তার ঠিক আগে 'টক অফ দ্য টাউন'-চিনা প্রেসিডেন্ট আদৌ আসছেন তো?
দুর্গম জায়গায় আগুন নেভাবে রোবট, তারাপীঠে প্রদর্শনী
তারাপীঠে কৌশি অমাবস্যার আগে প্রদর্শিত হলো অগ্নি নির্বাপন রোবট। যেখানে মানুষের পক্ষে পৌঁছনো কঠিন, সেখানেও এই রোবট পৌঁছে জল ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারে, দাবি ফায়ার ব্রিগেডের কর্মীদের। ক্যামেরার মাধ্যমে দূর থেকেই রোবটটি মনিটরিং ও অপারেট করতে পারবে। সম্প্রতি তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের পরে এই অগ্নিনির্বাপণ রোবট যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। দেখুন এই সময়ের বিশেষ প্রতিবেদন।
ফরাসি রেজিস্ট্রি ভবনের সংস্কার কাজের সূচনা, তিন দিন ধরে চলবে অনুষ্ঠান
প্রদীপ চক্রবর্তী, চন্দননগর এক সময়ের ফরাসি উপনিবেশ চন্দননগরের বুকে ছড়িয়ে রয়েছে ফরাসি আমলের একাধিক স্থাপত্য। এই তালিকায় রয়েছে ফরাসি মিউজয়াম, ক্লক টাওয়ার, ডুপ্লে কলেজ এবং ফরাসি গির্জা। তার অধিকাংশই সরকারি ভাবে হেরিটেজ তালিকাভুক্ত। এর বাইরেও চন্দননগরে অনেক ভবন ও স্মারক রয়েছে, যেগুলি ফরাসি ঐতিহ্যকে বহন করে চলেছে। কিন্তু যথাযথ সংরক্ষণের অভাবে অনেক ঐতিহ্যবাহী ভবন একটু একটু করে ধ্বংস হয়ে যাচ্ছে। তার মধ্যে অন্যতম চন্দননগরের রেজিস্ট্রি বিল্ডিং। মেরামতির অভাবে সেই ভবনটির এখন জরাজীর্ণ অবস্থা। বিগত...
জমা জল সরাতে দমকল, তদারকি রুদ্রনীল ঘোষের
এই সময়, হাওড়া: বৃষ্টি থামলেও হাওড়া শহরের বহু এলাকাই এখনও জলমগ্ন। তার জেরে রোজ দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। পুরকর্মীরা জল নামানোর জন্য আপ্রাণ চেষ্টা চালালেও পরিস্থিতি কিছুতেই স্বাভাবিক হচ্ছে না। তার কারণ হিসাবে পুরসভার নিকাশি বিভাগের ইঞ্জিনিয়াররা জানাচ্ছেন, শহরের অনেক জায়গায় নিকাশি নালা আবর্জনায় বুজে গিয়েছে। সেখান দিয়ে জল বেরোতে অনেক সময় লাগছে। পাম্প চালিয়েও জমা জল কিছুতেই সরছে না। এই পরিস্থিতিতে বর্ষার জমা জল সরাতে নামানো হলো দমকল বাহিনীকে। বুধবার হাওড়া পুরসভার ৫০ নম্বর...
অভিষেকের বাড়ি থেকে গ্রেপ্তার সুমিত রায়, রক্ষাকবচ বাতিল হতে পৌঁছল CID-STF, চলল একপ্রস্থ নাটক
সুমিত রায়ের গ্রেপ্তারি ঘিরে হুলস্থূল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সুমিত রায়ের রক্ষাকবচ বাতিল করতেই কলকাতায় শুরু হয় গ্রেপ্তারির প্রস্তুতি। মুহূর্তের মধ্যে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দুয়ারে পৌঁছে যায় CID ও STF-র টিম। ঘিরে ফেলা হয় বাড়ি। অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকেই গ্রেপ্তার করা হলো সুমিত রায়কে। শালবনি জমি দুর্নীতি মামলাতেই গ্রেপ্তার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক। গ্রেপ্তারির আগে রীতিমতো চলে হুলস্থূল।...
উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের সিম্বল যুদ্ধ নিয়ে কী বললেন Dilip Ghosh?
আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। সেই নির্বাচনের আগে এ বার প্রতীক নিয়ে যুদ্ধ শুরু দুই তৃণমূল কংগ্রেসের শিবিরের। এই বিষয়ে কী বল
অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়ের আগাম জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে
সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। শালবনির জমি দখলের মামলায় আগাম জামিন চেয়েছিলেন তিনি। বৃহস্পতিবার তাঁর আবেদন খারিজ করেছে দেশের শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ সুমিতের আবেদন খারিজ করেছে। এর আগে সুমিতের গ্রেপ্তারের উপর স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তাঁকে নির্দেশ দিয়েছিল, তদন্তকারীদের সামনে হাজির হয়ে তদন্তে সহযোগিতা করতে। তার আগে গত ৩ অগস্ট কলকাতা হাইকোর্ট সুমিত রায়ের আগাম...
স্কুলের মধ্যেই পড়ুয়াদের হাতে আক্রান্ত শিক্ষক, কী বললেন Dilip Ghosh?
মন্ত্রী দিলীপ ঘোষের মতে, সিপিএমের সময় থেকেই রেসপেক্ট দেওয়া চলে গিয়েছে, যাদবপুর তারই নমুনা। সারা বিশ্ব জুড়ে উত্তেজনা বাড়ছে, মানুষের মধ্যে ধৈর্য্য কমে যাচ্ছে। পশ্চিমবঙ্গে শিক্ষার পরিবেশ অনেকদিন আগেই নষ্ট হয়ে গিয়েছে। ছাত্রদের মধ্যে সংস্কার ফিরিয়ে আনতে নানান অনুষ্ঠান করতে হবে। বারবার স্কুলে শিক্ষক আক্রান্ত হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষের।
‘বাগেশ্বর বাবা’র ছবি পুড়িয়ে বিক্ষোভ, গ্রেপ্তারের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
Big Breaking: মধ্যপ্রদেশের বাগেশ্বরধামের পীঠাধ্যক্ষ ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর মন্তব্যের বিরোধিতা করে ভবানীপুর থানার সামনে যে বিক্ষোভ হয়, তার বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দকে মুখ্যমন্ত্রী নির্দেশ, ‘বাগেশ্বর বাবা’র ছবি পুড়িয়ে যাঁরা বিক্ষোভ দেখিয়েছেন, তাঁদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। বিস্তারিত আসছে...