Globe Eye
Online/Digital
Globe Eye এইমুহুর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় ডিজিট্যাল সংবাদ মাধ্যম। আমাদের সমস্ত প্লাটফর্মে প্রতিদিন ১০ লক্ষের বেশি দর্শক চোখ রাখেন। বিশ্বাস যোগ্যতায় ও সংবাদ পরিবেশনে আমাদের গ্রহণ যোগ্যতা দেশের প্রথম সারির অনেক সংবাদ মাধ্যমের থেকে অনেক বেশি।
Globe Eye এর লক্ষ্য গোটা বিশ্বের খবর সমগ্র বাঙালির কাছে পৌঁছে দেওয়া। যা ইতিবাচক ও তথ্যমূলক। Source
Actions
Media Outlet details
| Scope | Local |
|---|---|
| Language | Bengali / Bangla |
| Country | India |
|
Similarweb UVM |
Request pricing |
|
Comscore UVM |
Request pricing |
Recent Articles
Search Articlesইডি তল্লাশি শেষ হতেই মুখ খুললেন সুজিত বসু
নিউজ ডেস্ক: সকাল হতেই বাড়িতে হাজির ইডি। ১৪ ঘন্টা ম্যারাথন তল্লাশির পর দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়ি থেকে একাধিক নথি সংগ্রহ করে বেড়িয়ে আসেন ইডি অফিসার ও জওয়ানরা। লেকটাউনে সুজিত বসুর শ্রীভূমির দু’টি বাড়িতেই তল্লাশি করছে ইডি। ইডি সুজিতের বাড়ি ছাড়ার পরই দমকল মন্ত্রী বলেন, শুক্রবার সকাল ৬.৪০ মিনিট নাগাদ বিবেকানন্দের জন্ম দিবস হিসেবে অনেক কর্মসূচি থাকলেও বাড়িতে ইডি হানা দেওয়াই সেই কর্মসূচি স্থগিত রাখা হয়। দমকল মন্ত্রীর বাড়িতে ইডি হানা শুনেই কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরাও। এমনকি বিরোধী দল...
ফোর্বসের প্রকাশিত প্রভাবশালী নারীর তালিকায় ৪৬- এ শেখ হাসিনা
নিউজ ডেস্ক: ফোর্বসের ১০০ জন প্রভাবশালী নারীর তালিকায় স্থান রয়েছে বাংলাদেশর প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এবছর সবচেয়ে ক্ষমতাধর নারীর মধ্যে রয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। গত বছরও শীর্ষ তালিকায় ছিলেন তিনি। মার্কিন প্রভাবশালী সাময়িকী ‘ফোর্বস’ এর ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় ৪৬ নম্বরে রয়েছেন শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় ২০২৩ সালের সবচেয়ে প্রভাবশালী নারীদের ২০ তম তালিকা প্রকাশ করে ফোর্বস। গতবছর হাসিনা ছিলেন ৪২ তম স্থানে। এবছর সেটা হয়েছে ৪৬ তম তে। ফোর্বস জানায়,...
বিজেপিকে "নারী বিদ্বেষী" বলে বাড়ি বাড়ি প্রচার রাজ্যের মহিলা তৃনমূলের
নিউজ ডেস্ক: সামনেই লোকসভা ভোট। আর তাতেই কোমর বেঁধে নেমেছে ঘাসফুল শিবির। মহিলা ব্রিগেড বাড়ি বাড়ি গিয়ে শুরু করে দিয়েছে তাদের প্রচার। বিজেপি নারী বিদ্বেষী এমনই সব মন্তব্য করে লোকসভা প্রচারে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন তারা। বিলকিস বানো কেস কে এবার হাতিয়ার করেছে রাজ্যের তৃনমূল কংগ্রেস। রাজ্যের মহিলা তৃনমূল কংগ্রেস বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানোর সিদ্ধান্ত নিয়েছে। উত্তর প্রদেশের গণধর্ষণ ঘটনায় বিজেপির আইটি সেলের সদস্যরা যুক্ত রয়েছে বলে তারা অভিযোগ তোলেন। আর এই সব ঘটনাকে সামনে রেখে বিজেপি নারী...
ইউনেস্কোর কালচারাল হেরিটেজে এবার স্বীকৃতি 'ইফতার'-কে
নিউজ ডেস্ক: ইউনেস্কোর হেরিটেজে এবার স্বীকৃতি ইফতার কে। পবিত্র রমজান মাসে মুসলিম সম্প্রদায়ের মানুষজন সারাদিন উপবাসের পর ইফতার করে থাকেন। এবার সেই ইফতারকে রাষ্ট্রসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো বুধবার কালচারাল হেরিটেজের তালিকায় এই স্বীকৃতির কথা ঘোষণা করেছে। ইউনেস্কো জানিয়েছে, পরিবার ও সমাজের বন্ধনকে দৃঢ় করে ইফতার। শুধুমাত্র তাই নয় দান, সৌহার্দ্যের মতো বিষয়গুলোও রয়েছে। এছাড়াও ইউনেস্কো জানিয়েছে তরুণ ও শিশুরা ইফতারি উপকরণ প্রস্তুতের দায়িত্ব নিয়ে থাকে। ইফতার কে স্বীকৃতি...
মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজে শীলমোহর
নিউজ ডেস্ক: লোকসভায় এথিক্স কমিটির রিপোর্ট পেশ হওয়ার পর লোকসভা থেকে বহিষ্কার করা হল মহুয়া মৈত্রকে৷ বৃহস্পতিবারই স্পিকার বলেছিলেন, এথিক্স কমিটির রিপোর্ট পেশ হওয়ার কিছুক্ষণের মধ্যেই এই বিষয়টির নিষ্পত্তি হবে। আগেই আশঙ্কা করা হয়েছিল যে বহিষ্কার করা হবে মহুয়া কে। অবশেষে তাতেই পড়লো শীলমোহর। শুক্রবার লোকসভা মুলতুবি রাখা হয়েছিল দুপুর ২টো পর্যন্ত। ২ পর ফের শুরু হয় অধিবেশন। সেই অধিবেশনে স্পিকারের উদ্দেশ্যে অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘‘কারও বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে, তাঁকে বলার সুযোগ দেওয়া উচিত। এই...
এখনো অধরা মেধাবী ফাইজানের মৃত্যু রহস্য
নিউজ ডেস্ক: গত অক্টোবরে আইআইটি খড়গপুরের ছাত্র ২৩ বছর বয়সী ফাইজান আহমেদের নিথর দেহ তার হোস্টেলের ঘর থেকে পাওয়া যায়। তার মৃত্যু রহস্য এখনো অধরা। ন্যায় বিচারের অপেক্ষায় প্রহর গুনছে মৃতের মা রেহানা আহমেদ। এর তদন্তে রয়েছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT)। মৃতের মা রেহানা এবং তার আইনজীবীকে তদন্তকারী সংস্থা তার শৈশব, আচার আচরণ, খাদ্যাভ্যাস এবং তার কোন রকম চিকিৎসা করা হইছিল কিনা সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। আইপিএস অফিসার জয়রামনের নেতৃত্বে তদন্তকারী সংস্থা ফাইজান আহমেদের মা রেহানা আহমেদের...
সুপ্রিম কোর্টে অভিষেকের অস্বস্তি
নিউজ ডেস্ক : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। ফলে তদন্তের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে অভিষেকের অস্বস্তি বহাল রয়েছে। তিনি অব্যাহতভাবে দাবি করে আসছেন যে এই মামলায় তাঁর কোনও সম্পৃক্ততা নেই। কিন্তু তদন্তকারী সংস্থার দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই দুর্নীতি সংঘটিত হয়েছে। সুপ্রিম কোর্টের শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী বলেন, শিক্ষাক্ষেত্রে বিশাল...
রিমান্ডে নির্যাতন করে নেতাকর্মীদের থেকে মিথ্যা সাক্ষ্য আদায়ের চেষ্টা চলানো হচ্ছে : বিএনপির যুগ্ম মহাসচিব
নিউজ ডেস্ক: ৭ ডিসেম্বর বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণপ্রতিরোধের মুখে সরকারকে ক্ষমতাচ্যুত করার হুমকি দেন। তিনি বলেন, পাতানো নির্বাচন শুধুমাত্র বয়কট করায় নয়, গণপ্রতিরোধের মুখে সরকারকে ক্ষমতাচ্যুত করে একটি সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন অবশ্যই করতে হবে। তিনি আরও বলেন ক্ষমতা দীর্ঘায়িত করার সমস্ত সুযোগ বন্ধ হয়ে গেছে সরকারের। গণতন্ত্রকামী রাজনীতিবিদদের দল পরিবর্তনের কারনে কারাগারে থাকা অবস্থায় তাদের উপর নির্যাতন চলছে। তাদের নির্যাতন করে...
দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে চোখ বুঝলেন বলিউড তারকা জুনিয়র মেহমুদ
নিউজ ডেস্ক: ক্যান্সারে আক্রান্ত অভিনেতা জুনিয়র মাহমুদ গত রাতে মুম্বাইয়ে 67 বছর বয়সে মারা গেছেন। পাঁচ দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে অভিনেতা 250টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। “আমার বাবা পেটের ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের পর ভোর ২টায় মারা গেছেন। তিনি গত ১৭ দিন ধরে অসুস্থ ছিলেন। এক মাসের মধ্যে তার ওজন ৩৫-৪০ কেজি কমে গেছে,” মন্তব্য করলেন জুনিয়র মেহমুদের ছোট ছেলে হাসনাইন সৈয়দ। তিনি আরও জানান, “মাত্র ১৮ দিন আগে আমরা তার চতুর্থ পর্যায়ের পাকস্থলী ক্যান্সারের কথা জানতে পারলাম। আমরা তাকে টাটা...
দীর্ঘ অপেক্ষার পর আগামীকাল প্রকাশ্যে আসছে হৃতিক রোশনের 'Fighter' টিজার
নিউজ ডেস্ক: হৃতিক রোশনের ভক্তদের দীর্ঘ অপেক্ষার পালা শেষ এবার। শুক্রবার যথা সময়ে প্রকাশ্যে এল ফাইটারের টিজার। Viacom18 Studios-র প্রযোজনায় ও রোশনের নতুন ছবি Fighter পরিচালনা করেছেন ওয়ার, পাঠান-খ্যাত সিদ্ধার্থ আনন্দ। এই সিনেমায় হৃত্বিক রোশনের পাশাপাশি আছেন অভিনেতা অনিল কাপুর ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও প্রমুখ। বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ২৫ জানুয়ারি। দর্শকরা এই ছবিতে অ্যাকশনের জোরালো অভিজ্ঞতা পেতে চলেছেন। টিজারে আভাস মিলছে কিছু জেট স্টান্টের। এমনকী, সিদ্ধার্থ একটি ডান্স নম্বরের ছোঁয়াও...