Daily Ittefaq
Newspaper,
Online/Digital
The Daily Ittefaq is known as one of the historic and eminent newspapers of all time. Source
Actions
Media Outlet details
| Scope | International |
|---|---|
| Language | Bengali / Bangla, English |
| Country | Bangladesh |
|
Similarweb UVM |
Request pricing |
|
Comscore UVM |
Request pricing |
Recent Articles
Search Articlesহাসপাতালের বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে হবে: ডিএনসিসি প্রশাসক
হাসপাতালের বর্জ্য যথাযথভাবে নির্ধারিত স্থানে ফেলার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে রাজধানীর শেওড়াপাড়ায় গ্রিন স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা সিটি করপোরেশনের দায়িত্বের আওতায় পড়ে না। এ ধরনের বর্জ্য অপসারণের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে এবং এ বিষয়ে কোনো ধরনের অবহেলার...
প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং
এতদিন বিশ্বকাপ জয়ের স্মৃতি সীমাবদ্ধ ছিল সোনালি ট্রফি ও বিজয়ী পদকে। তবে এবার সেই ঐতিহ্যে যুক্ত হচ্ছে নতুন এক সম্মাননা। প্রথমবারের মতো বিশ্বকাপজয়ী দলকে দেওয়া হবে বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং। নতুন এই স্বীকৃতির মাধ্যমে শিরোপাজয়ী খেলোয়াড়দের সাফল্যকে আরও স্মরণীয় করে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রফি ও পদকের পাশাপাশি চ্যাম্পিয়নশিপ রিং খেলোয়াড় ও কোচিং স্টাফদের হাতে বিশ্বকাপ জয়ের গৌরবের প্রতীক হিসেবে স্থান পাবে। ফিফার ওয়েবসাইটে বলা হয়, ২০২৬ বিশ্বকাপ থেকেই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং...
টানা চার ছক্কায় ইতিহাস গড়লেন সাইফউদ্দিন
জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে শুক্রবার (১৭ জুলাই) টানা চার বলে চারটি ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড গড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন শেষ ওভারের শুরুটা ইভান্স করেছিলেন লো ফুলটস দিয়ে, স্কয়ার লেগের ওপর দিয়ে ছক্কা মারেন সাইফউদ্দিন। পরের বলটা মিড উইকেটের ওপর দিয়ে সীমানাছাড়া করেন সাইফউদ্দিন। ইভান্সের করা একটু শর্ট লেন্থের তৃতীয় বল ফাইন লেগের ওপর দিয়ে ছক্কা মারেন তিনি। আর চতুর্থ...
‘পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো?’
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পরীক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে প্রশ্ন তুলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলছেন, পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না— এটা কি আন্দোলনের বিষয় হলো?
বান্দরবানে বন্যার্তদের দেওয়া হলো পোকাধরা চাল
বান্দরবানের রুমায় বন্যাদুর্গতদের জন্য বরাদ্দ করা ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, বন্যা পরবর্তী সময়ে ত্রাণ বিতরণে প্রকৃত ক্ষতিগ্রস্তরা বঞ্চিত হয়েছেন। আর যারা ত্রাণ পেয়েছেন তাদের দেওয়া হয়েছে পোকাধরা চাল ও নিম্নমানের ভোজ্যতেল। দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন এমন অভিযোগের মুখে জেলা পরিষদ, খাদ্য গুদাম, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা পরস্পরবিরোধী বক্তব্যে দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক ভয়াবহ বন্যায়...
একের পর এক উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার জবাবে জর্ডানে অবস্থানরত মার্কিন সামরিক বিমান লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। তেহরান জানিয়েছে, রাতভর মার্কিন হামলায় অন্তত আটজন নিহত হওয়ার পরই এই পাল্টা অভিযান পরিচালনা করা হয়েছে। এক বিবৃতিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, হামলায় বেশ কয়েকটি মার্কিন আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান ও যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে আরও অনেক বিমানের গুরুতর ক্ষতি হয়েছে। জর্ডানের জনগণের প্রতি আহ্বান...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী অবসরপ্রাপ্ত মেজর মো.
দাপট দেখিয়ে সিরিজে সমতায় ফিরল টাইগাররা
ব্যাটিং ও বোলিংয়ে দারুণ নৈপুণ্য দেখিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৪ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে টাইগাররা। জয়ের নায়ক হয়ে ওঠেন মোহাম্মদ সাইফউদ্দিন। ব্যাট হাতে মাত্র ১০ বলে চারটি ছক্কা ও একটি চারে ৩১ রানের বিস্ফোরক ইনিংস উপহার দেন তিনি। পরে বোলিংয়েও একটি উইকেট তুলে নিয়ে পারফরম্যান্সে পূর্ণতা আনেন। দলের জয়ে জোড়া ফিফটি হাঁকান দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। বল হাতে ৩.৪ ওভারে মাত্র ২৬ রানে ৪ উইকেট শিকার করেন লেগ স্পিনার রিশাদ হোসেন। সিরিজের...
কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের
কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের কৌশলগত আল উদেইদ বিমান ঘাঁটিতে ১৫তম দফায় বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইরান। শুক্রবার (১৭ জুলাই) দেশটির বিশেষ সামরিক বাহিনী ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে এ দাবি করেছে। এ তথ্য প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি। আইআরজিসির দাবি, হামলায় আল উদেইদ বিমান ঘাঁটিতে থাকা একটি দূরপাল্লার রাডার সিস্টেম এবং মার্কিন বাহিনীর কয়েকটি কৌশলগত জ্বালানি সরবরাহকারী বিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে। বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের আঞ্চলিক...
ঐক্যমতের সরকার গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক
‘ঐকমত্যের সরকার’ প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারি দলের চিফ হুইপ ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের মধ্যে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়। দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— মো. রফিকুল ইসলাম খান এমপি, মো. আবুল হাসনাত এমপি ও মো.