RisingBD.com
Online/Digital
Risingbd.com is an online news portal in Bangladesh covering district and national news. The site publishes latest news in both Bengali and English Language. It started its journey on 26 April 2013 with the theme of highlighting Bangladesh positively to the national and international readers.
Actions
Media Outlet details
| Scope | International |
|---|---|
| Language | Bengali / Bangla, English |
| Country | Bangladesh |
|
Similarweb UVM |
Request pricing |
|
Comscore UVM |
Request pricing |
Recent Articles
Search Articlesআড়াইহাজারে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীর একটি শাখা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ বাজারসংলগ্ন মেঘনা নদীর শাখা নদী, স্থানীয়ভাবে পরিচিত ‘মরা গাং’ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন জেলে নদীতে মাছ ধরার সময় কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান। পরে...
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান। আরো পড়ুন: রবিবার (২১ জুন) বিকেলে তিনি একদিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন। মালয়েশিয়ায় সফর শেষে চীনে যাবেন প্রধানমন্ত্রী। দুই দেশ মিলিয়ে ছয় দিনের সফরে থাকবেন তিনি। ২২ থেকে ২৬ জুন তিনি চীনে অবস্থান করবেন। এরপর দেশে ফিরবেন। সফরসঙ্গী হিসেবে মালয়েশিয়ায় থাকবেন ২৭ জন এবং চীনে ২৮ জন। শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম এ বিষয়ে বিস্তারিত জানান। প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী,...
৯০ মিনিটে ১৫ গোল সেভের নায়ক এলোয় রুম সম্পর্কে চমকপ্রদ তথ্য
গোলরক্ষক এলোয় রুমের অবিশ্বাস্য নৈপুণ্যে ফুটবল বিশ্বে নতুন এক ইতিহাসের জন্ম দিল কুরাসাও। ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করে বিশ্বকাপে নিজেদের ইতিহাসের প্রথম পয়েন্ট অর্জন করেছে ক্যারিবীয় দ্বীপদেশটি। বিশ্বকাপে অভিষেক ম্যাচে জার্মানির কাছে ৭-১ গোলের বড় ব্যবধানে হারের মাত্র ছয় দিন পরই ঘুরে দাঁড়ানোর দুর্দান্ত উদাহরণ দেখিয়েছে কুরাসাও। আরো পড়ুন: মাত্র এক লাখ ৫৬ হাজার জনসংখ্যার এই দেশটি, যা বিশ্বকাপের মূল পর্বে খেলা সবচেয়ে ছোট দেশগুলোর একটি, দৃঢ়তা ও লড়াকু মানসিকতায় দক্ষিণ আমেরিকার...
কাউন্টিতে মুগ্ধ করে যাচ্ছেন হাসান
ইংলিশ কাউন্টিতে নিজের অভিষেকে ৯ উইকেট পেয়েছিলেন হাসান মাহমুদ। কেন্টের হয়ে প্রথম ম্যাচে এমন দু্যতি ছড়ানো পারফরম্যান্সের পর তার থেকে প্রত্যাশা আরও বেড়ে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে এখন পর্যন্ত সেই মান রাখলেন বাংলাদেশি এই পেসার। শনিবার ম্যাচের দ্বিতীয় দিন মিডলসেক্সের বিপক্ষে ব্যাটে-বলে ছাপ রাখলেন হাসান। প্রথমে ব্যাট হাতে ১১ নম্বরে নেমে তিন চারে ৩৯ বলে ২২ রান করেন। অপরাজিত থেকে দলের রান চারশতে নিয়ে যান। পরে বল হাতে প্রথম স্পেলেই পেয়ে যান ২ উইকেট। নিজের আসল কাজটাতে কোনো ছাড় দেননি তিনি। দিন শেষে...
পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের আখড়া বানিয়ে ফেলেছিল বাম কংগ্রেস তৃণমূল: মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের আখড়া বানিয়ে ফেলেছিল। এতদিন যে নৈরাজ্য চলছিল, তার পরিবর্তে বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা হবে। আরো পড়ুন: ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন অনুষ্ঠানে যোগ দিতে শনিবার পশ্চিমবঙ্গ সফরে এসে এ কথা বলেছেন মোদি। তারকেশ্বরের মঞ্চ থেকে রেল ও কৃষি ক্ষেত্রে একাধিক মেগা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। তারকেশ্বরে আয়োজিত এই বিশেষ সরকারি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি একদিকে যেমন রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন, অন্যদিকে তীব্র নিশানা করেন...
ময়মনসিংহে মাদকসেবী যুবকের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ || রাইজিংবিডি.কম প্রকাশিত: ২২:৫৪, ২০ জুন ২০২৬ ময়মনসিংহের ফুলপুরে স্বপন মিয়া (২০) নামের এক মাদকসেবী যুবককে এক বছরের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত স্বপন মিয়া ওই এলাকার হাসিম উদ্দিনের ছেলে। আরো পড়ুন: শনিবার (২০ জুন) দুপুরে ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নের গড় পয়ারী গ্রামে অভিযানকালে এ রায় দেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, পুলিশের...
প্রধানমন্ত্রীর নেতৃত্বে হয়তো একটি বিশ্ব রেকর্ড করে ফেলেছি: মাহদী
প্রকাশিত: ১৯:২০, ২০ জুন ২০২৬ প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, “অংশগ্রহণকারীর সংখ্যার দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন হতে পারে।” আরো পড়ুন: তিনি বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনায় আড়াই মাস আগে শুরু হওয়া এই আয়োজনে প্রায় ৬৫ হাজার স্কুল থেকে ২২ লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয়। টুর্নামেন্টে ১ লাখ ২৩ হাজারের বেশি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।” মাহদী আমিন বলেন, “আমরা যদি এটি সঠিকভাবে উপস্থাপন করতে পারি,...
প্রধানমন্ত্রী ইশতেহারের অর্ধেক বাস্তবায়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত: ২১:৫২, ২০ জুন ২০২৬ আপডেট: ২১:৫২, ২০ জুন ২০২৬ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “প্রধানমন্ত্রী তার নির্বাচনি ইশতেহারের গুরুত্বপূর্ণ অংশ বাস্তবায়ন শুরু করেছেন এবং সরকারের বয়স মাত্র সাড়ে তিন মাস হলেও এর প্রায় অর্ধেক বাস্তবায়িত হয়ে গেছে।” আরো পড়ুন: শনিবার (২০ জুন) বিকেলে ঢাকার আর্মি স্টেডিয়ামে দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া উৎসব ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা (বালক-বালিকা)’ শেষে তিনি এ কথা বলেন।...
সঠিক বিতার্কিকরা দেশের সম্পদ: তথ্যমন্ত্রী
প্রকাশিত: ১৭:৩৫, ২০ জুন ২০২৬ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, “সঠিক বিতার্কিকরা সভ্যতার জন্য একটি বড় সম্পদ। বাংলাদেশের কল্যাণ, জনগণ ও রাষ্ট্রের জন্য বিতার্কিকদের ভবিষ্যতের সম্পদ।” আরো পড়ুন: শনিবার (২০ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, “৪৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা একদিনে সমান্তরালভাবে বিভিন্ন পর্ব পরিচালনার মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। এ আয়োজনে যারা যেভাবে যুক্ত ছিলেন, তাদের প্রত্যেকের অবদান রয়েছে।”...
ইরান চুক্তির সমালোচনায় ওবামা
প্রকাশিত: ১৮:৪৫, ২০ জুন ২০২৬ আপডেট: ১৮:৪৮, ২০ জুন ২০২৬ ট্রাম্প প্রশাসনের ইরান-সম্পর্কিত চুক্তির সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার এনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সমালোচনা করেছেন। আরো পড়ুন: এনবিসি-র ‘টুডে’ শো-এর সহ-উপস্থাপক ক্রেইগ মেলভিনকে দেওয়া সাক্ষাৎকারে বারাক ওবামা বলেছেন, “বহু মানুষ মারা গেছে। এবং মনে হচ্ছে আমরা যুদ্ধ শুরু করার আগের অবস্থায় ফিরে এসেছি, তবে হয়তো অবস্থাটা আরেকটু খারাপ।” ওবামা বলেন, “আমি যুদ্ধবিরতি দেখে খুব খুশি। এবং আমি আশাবাদী যে এটি...