Suprobhat
Newspaper
The Daily Suprobhat Bangladesh (Bengali: সুপ্রভাত বাংলাদেশ) Suprobh
Actions
Media Outlet details
| Scope | Local |
|---|---|
| Language | Bengali / Bangla, English |
| Country | Bangladesh |
|
Similarweb UVM |
Request pricing |
|
Comscore UVM |
Request pricing |
Recent Articles
Search Articlesএস আলমের কোম্পানির ওপর ‘নিষেধাজ্ঞা প্রত্যাহার’
বিতর্কিত ব্যবসায়ী এস আলমের মালিকানাধীন কোম্পানি ফার্স্টকমকে বাড়তি সুবিধা দিয়ে পুনর্বাসনের সুযোগ করে দেওয়া হয়েছে। সর্বশেষ গত ৩০ সেপ্টেম্বর বিটিআরসির পক্ষ থেকে জারি করা নির্দেশনাটি এই প্রশ্নকে জোরালো করেছে। অভিযোগ উঠেছে, এর মাধ্যমে অতীতে নানা অনিয়মে অভিযুক্ত এই কোম্পানিটিকে চলমান বাজার শৃঙ্খলা, বিধিবদ্ধ নজরদারি ও আর্থিক দায়ের কাঠামো পাশ কাটিয়ে পৃথকভাবে বিশেষ সুবিধায় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার একতরফা সুযোগ দেওয়া হয়েছে। বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদুল বারী এ অভিযোগ অস্বীকার করে...
সাতকানিয়ায় জামায়াতের দুই নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই নেতার ওপর মুখোশধারীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামী। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় সাতকানিয়া আদালত চত্বর থেকে মিছিলটি বের হয়ে সাতকানিয়া থানার সামনে এসে শেষ হয়। এতে বিক্ষোভ মিছিল শেষে সাতকানিয়া থানার সামনে হামলার প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানায় বক্তারা। বিক্ষোভ মিছিলে সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি...
চট্টগ্রামের উন্নয়ন প্রকল্পে ড্রেনেজ ও সাইকেল লেন থাকবে : অর্থমন্ত্রী
চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি মানুষের হাঁটা ও সাইকেল চালানোর সুযোগ তৈরিতে চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পে ড্রেনেজ, হাঁটার পথ ও সাইকেল লেন যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে নগরে গাছ লাগানোর বিষয়টিও এসব প্রকল্পে অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানান তিনি। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কার্যালয়ে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন...
বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে সিভাসুতে ফুড অলিম্পিয়াড রোববার
বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উপলক্ষ্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ফুড অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের উদ্যোগে আগামী রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টায় অনুষদের ষষ্ঠ তলায় নতুন শ্রেণিকক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে খাদ্য ও পুষ্টিবিষয়ক জ্ঞান বৃদ্ধি, নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা তৈরি এবং মানসম্মত ও পুষ্টিকর খাদ্য গ্রহণে আগ্রহী করে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি...
চট্টগ্রামে এলপিজির বাজারে কঠোর নজরদারি
এলপিজি গ্যাসের অবৈধ মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রি ঠেকাতে চট্টগ্রামে নজরদারি জোরদার করেছে জেলা প্রশাসন। আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করে গঠন করা হয়েছে তদারকি কমিটি। আমদানি থেকে শুরু করে পরিবেশক ও খুচরা বিক্রেতা পর্যন্ত সরবরাহের প্রতিটি ধাপে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে চালানো হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সাংবাদিকদের এসব তথ্য জানান। ডিসি বলেন, বাজারে...
প্রতিটি স্কুলে উন্নত কম্পিউটার ল্যাব নিশ্চিত করতে হবে : অর্থমন্ত্রী
আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের গতানুগতিক পড়াশোনার পাশাপাশি কম্পিউটার শিক্ষা, ডিজিটাল লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমান বিশ্বে কম্পিউটার ল্যাব ছাড়া কোনো স্কুল চলতে পারে না। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নত কম্পিউটার ল্যাব ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা...
প্রখ্যাত রাজনীতিবিদ জিয়াউর রহমানের ইন্তেকাল
দোলন চাপার প্রতিষ্ঠাতা প্রখ্যাত রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী ও অংকুরের অন্যতম প্রতিষ্ঠাতা এবং ৮০-৯০ দশকের রাজপথ কাঁপানো ছাত্র নেতা জিয়াউর রহমান কে দুই দফা জানাজা শেষে হাটহাজারী সদরের মোহাম্মদপুর গ্রামে বাবা মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় আন্দরকিল্লাহ চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংক মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি,...
বিএমএলএস শিপ রিসাইক্লিং অ্যাওয়ার্ড পেলেন জহিরুল ইসলাম
বাংলাদেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ (শিপ রিসাইক্লিং) শিল্পে দায়িত্বশীল, পরিবেশবান্ধব ও টেকসই কার্যক্রমের স্বীকৃতি পেয়েছে পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বাংলাদেশ মেরিটাইম ল’ সোসাইটির (বিএমএলএস)মর্যাদাপূর্ণ শিপবিল্ডিং অ্যান্ড শিপ রিসাইক্লিং অ্যাওয়ার্ড অর্জন করেছে । বাংলাদেশ মেরিটাইম ল’ সোসাইটির মনোনয়ন ও যথাযথ মূল্যায়নে পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে শিপ রিসাইক্লিং ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার দ্য...
আবারও আসছে গ্রাম সরকার
দেশে আবারও ফিরছে ‘গ্রাম সরকার’। এজন্য ‘গ্রাম সরকার আইন, ২০২৬’-এর খসড়া তৈরি করেছে স্থানীয় সরকার বিভাগ। খসড়ায় প্রতি ওয়ার্ডে একজন গ্রাম সরকার প্রধান, একজন উপদেষ্টা ও ১৫ জন সদস্য নিয়ে গ্রাম সরকার গঠনের প্রস্তাব করা হয়েছে। এতে গণ্যমান্য ব্যক্তি ও সমাজসেবকের পাশাপাশি কৃষক, শ্রমিক, শিক্ষক, ব্যবসায়ী, পেশাজীবী, যুবক প্রতিনিধি, পল্লী চিকিৎসক, নিকাহ রেজিস্ট্রার ও সমবায় সমিতির সদস্য রাখার প্রস্তাব করা হয়েছে। খসড়া অনুযায়ী, শুধু উন্নয়ন কর্মকাণ্ডে নয়, নারী ও শিশু নির্যাতন, সন্ত্রাস, চুরি, মাদক এবং যেকোনো...
শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই
শান্তিতে নোবেল পেলেন মানবাধিকার কর্মী নাভি পিল্লাই। যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে মর্যাদাপূর্ণ এই পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে নরওয়ের নোবেল কমিটি। নাভি পিল্লাই দক্ষিণ আফ্রিকার একজন বিশিষ্ট মানবাধিকার আইনজীবী এবং বিচারক। তিনি ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৮৯৫ সালে সুইডিশ শিল্পপতি আলফ্রেড নোবেলের উইলের মাধ্যমে সৃষ্ট এই শান্তি পুরস্কার তাকেই দেওয়া হয়, যিনি বা যারা...