Is this you? As a journalist, you can create a free Muck Rack account to customize your profile, list your contact preferences, and upload a portfolio of your best work.
Claim your profile
Articles by Helal Uddin Chowdhury
বিদ্যুৎ কিনছে অন্টারিও
এই শীতে আপনার ঘরে আলোকিত করতে যে বিদ্যুতের প্রয়োজন তা আসবে প্রদেশের বাইরের উৎস থেকে। অন্টারিওর ইন্ডিপেন্ডেন্ট ইলেক্ট্রিসিটি সিস্টেম অপারেটর (আইইএসও) যুক্তরাষ্ট্র থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয়ের চুক্তি করেছে। অন্টারিও ক্লিন এয়ার অ্যালায়েন্সের চেয়ার জ্যাক গিবন্স বলেন, এটা খুবই পরিহাসের। প্রিমিয়ার প্রতিনিয়ত মার্কিন যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ রপ্তানি বন্ধের হুমকি দিয়ে আসছেন। কিন্তু এখন তিনি সেই যুক্তরাষ্ট্র থেকেই বিদ্যুৎ আমদানির চুক্তি করছেন। এই চুক্তির মোট মূল্য প্রকাশ করা হয়নি। প্রদেশ প্রধানত তাদের...
জ্বালানির দাম কমানোর আহবান
ফেডারেল সরকার জানুয়ারি থেকে আগামী বছর পর্যন্ত জ্বালানির ওপর লিটারপ্রতি চার সেন্ট আবগারি শুল্ক বাতিল করেছে গ্যাসের মূল্য বিশ্লেষক এবং কানাডিয়ান্স ফর অ্যাফোর্ডেবল অ্যানার্জির প্রেসিডেন্ট ড্যান ম্যাটিগ অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড এবং প্রধানমন্ত্রী মার্ক কার্নির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বলেন, ফোর্ড এবং কার্নিকে আমি বসার আহবান জানাচ্ছি। সেই সঙ্গে কানাডিয়ানদের ওপর জ¦ালানির উচ্চ মূল্যের যে বোঝা জেকে বসেছে সাময়িক সময়ের জন্য হলেও তা কমানোর আহবান জানাচ্ছি। ফেডারেল সরকার জানুয়ারি থেকে আগামী...
মাইনিং ট্যাক্স ক্রেডিট সম্প্রসারণের আহবান
খনিজ অনুসন্ধানের ট্যাক্স ক্রেডিটের আওতা সম্প্রসারণের যে প্রতিশ্রুতি তা পূরণে ফেডারেল সরকারের প্রতি আহবান জানিয়েছে কানাডার প্রায় অর্ধেক প্রদেশ ও অঞ্চল। ছোট খনিজ কোম্পানিগুলো যাতে তাদের অনুসন্ধান কাজ চালিয়ে যেতে পারে সেজন্যই এই আহবান। লিবারেলদের ২০২৫ সালের নির্বাচনী প্ল্যাটফর্ম বলেছিল, খনিজ অনুসন্ধানে ট্যাক্স ক্রেডিটপ্রাপ্তির যোগ্যতার জন্য কার্যক্রম সম্প্রসারণ করবে সরকার। গুরুত্বপূর্ণ খনিজ প্রকল্পে প্রকৌশগত ও সম্ভাব্যতা সমীক্ষার খরচ অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছিল সে সময়। সরকারকে তার...
নায়াগ্রা ফলস আলোকিত হবে বাফেলো বিলস রংয়ে
নায়াগ্রা ফলস ট্যুরিজম শুক্রবার বাফেলো পত্রিকায় পুরো পৃষ্ঠার একটি বিজ্ঞাপন ছাপায়। বাফেলো নিউজ নায়াগ্রা ফলসের আলোকসজ্জা দেখতে আমেরিকান বাসিসন্দাদের আমন্ত্রণ জানায় অন্টারিওর নায়াগ্রা ফলস ও নিউ ইয়র্কের বাফেলোর ভালোবাসা অভিন্ন। কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ এবং প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা বৃদ্ধি সত্ত্বেও পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন ও একে অপরের প্রশংসায় দুই অঞ্চলই সুবিবেচিত মনোভাব দেখাচ্ছে। নায়াগ্রা ফলস ট্যুরিজম শুক্রবার বাফেলো পত্রিকায় পুরো পৃষ্ঠার একটি বিজ্ঞাপন ছাপায়।...
উচ্ছেদের আতঙ্কে টরন্টোর এক মেসবাড়ির ভাড়াটিয়ারা
কিংস্টন মার্কেটের ঠিক বাইরে কলেজ স্ট্রিট ও স্পাদিনা এভিনিউয়ের কাছে ২৮-৩০ সেসিল স্ট্রিটের বাসিন্দারা বলছেন, ৩০ নভেম্বরের মধ্যে বাড়িটি যে খালি করে দিতে হবে সেই তথ্য তারা আগস্টেই পেয়েছেন ডাউনটাউন টরন্টোর ঐতিহাসিক এক মেসবাড়ির ভাড়াটিয়ারা নতুন আবাস খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন। কারণ, যেকোনো সময় উচ্ছেদের আতঙ্কের মধ্যে রয়েছেন তারা। অবকাঠামো সম্প্রসারণের জন্য জায়গাটি হাউড্রো ওয়ানের কাছে বিক্রি হয়ে যাওয়ার তথ্য জানার পর থেকেই অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তারা। কিংস্টন মার্কেটের ঠিক বাইরে কলেজ স্ট্রিট ও স্পাদিনা...
বেসরকারি ক্যারিয়ার কলেজে ওসাপ তহবিল খতিয়ে দেখছে ওপিপি
কলেজ ও বিশ্ববিদ্যালয়-সংক্রান্ত মন্ত্রী নোলান কিন বলেন, অন্টারিও স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের ব্যবহার নিয়ে উদ্বেগ বৃদ্ধির পরিপ্রেক্ষিত গত বছর ক্যারিয়ার কলেজগুলোতে লক্ষ্যভিত্তিক পরিদর্শন কার্যক্রম শুরু করা হয় বেসরকারি ক্যারিয়ার কলেজে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান খতিয়ে দেখতে প্রাদেশিক পুলিশের (ওপিপি) প্রতি আহবান জানিয়েছে অন্টারিও। নিরীক্ষরা সরকারি অর্থে সম্ভাব্য অপরাধমূলক কর্মকান্ড নিয়ে গুরুতর উদ্বেগ চিহ্নিত করার পর এই আহবান জানানো হয়েছে বলে সরকারের তরফ থেকে মঙ্গলবার বলা হয়েছে।...
স্থায়ী আবাসন কর্মসূচি সম্প্রসারণ করছে টরন্টোর একটি হাসপাতাল
টরন্টোর একটি হসপিটাল নেটওয়ার্ক তাদের অনন্য স্থায়ী আবাসন কর্মসূচি সম্প্রসারণ করতে যাচ্ছে। কর্মসূচিটি মোটা দাগে হাসপাতালের জরুরি বিভাগে সময় কাটানোর জন্য আসা গৃহহীণ মানুষদের সেবা প্রদান করে থাকে। ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্কের ডান হাউস তাদের ৫১ জন নিবাসীর জন্য প্রথম দিকে ব্যাপক সাফল্য পেয়েছে। এটি একটি মডেল হয়ে দাঁড়িয়েছে, যার আওতায় বাড়িয়ে সেবাগ্রহীতার সংখ্যা ৩০০ জনে উন্নীত করা হবে। ২০২৪ সালে টরন্টোর পশ্চিমে মডুলার বিল্ডিং চালু করা হয়। সিটি কর্তৃপক্ষের পাশাপাশি ফেডারেল ও প্রাদেশিক সরকার এ বছরের...
প্যাসিফিক লিংক পাইপলাইন দৈনিক ১০ লাখ ব্যারেল পর্যন্ত তেল পরিবহন করবে
প্যাসিফিক লিংক পাইপলাইন নির্মিত হলে তা প্যাসিফিক উপকূলে দৈনিক ১০ লাখ ব্যারেল পর্যন্ত তেল পরিবহন করবে বলে আশা করা হচ্ছে প্যাসিফিক লিংক পাইপলাইন নির্মিত হলে তা প্যাসিফিক উপকূলে দৈনিক ১০ লাখ ব্যারেল পর্যন্ত তেল পরিবহন করবে বলে আশা করা হচ্ছে। একইভাবে প্রকল্পটির রয়েছে রাজনৈতিক তাৎপর্য। কারণ, দুই সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে কানাডায় প্রদেশের ভবিষ্যৎ নিয়ে ভোট দিতে যাচ্ছেন আলবার্টাবাসী। ফেডারেল সরকার বৃহস্পতিবার পাইপলাইনটিকে জাতীয় স্বার্থের প্রথম প্রকল্প হিসেবে ঘোষণা দিয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে...
পিকারিংয়ে নিউক্লিয়ার রিঅ্যাক্টর সংস্কার প্রকল্পের কাজ শুরু
অন্টারিওর জ্বালানিমন্ত্রী স্টিফেন লেচি সোমবার বলেন, কানাডার সর্ববৃহৎ পরিচ্ছন্ন জ্বালানি অবকাঠামো প্রকল্প এবং মেড-ইন-অন্টারিও নিউক্লিয়ার সাপ্লাই চেইন শক্তিশালী করার মধ্য দিয়ে আমরা একটি জাতীয় অর্জনের দিকে যাচ্ছি ২ হাজার ৬৮০ কোটি ডলারের পিকারিং নিউক্লিয়ার জেনারেশন স্টেশন সংস্কার প্রকল্পের কাজ শুরু হয়েছে। কারণ, অন্টারিওর বিদ্যুতের চাহিদা পূরণে পরমাণু জ্বালানির দিকে ঝুঁকছে ডাগ ফোর্ডের সরকার। অন্টারিওর জ্বালানিমন্ত্রী স্টিফেন লেচি সোমবার বলেন, কানাডার সর্ববৃহৎ পরিচ্ছন্ন জ্বালানি অবকাঠামো প্রকল্প...
হারভিতে অন্টারিও টিচার্স’ পেনশন প্ল্যানের ৫ কোটি ডলার বিনিয়োগ
অন্টারিও টিচার্স’ পেনশন প্ল্যান আইনি প্রতিষ্ঠানগুলোর জন্য এআই টুল উন্নয়নকারী কানাডিয়ান প্রতিষ্ঠান হারভিতে ৫ কোটি ডলার বিনিয়োগ করেছে। টিচার্স’ ভেঞ্চার গ্রোথ এই বিনিয়োগ করেছে। ডিফিউশন ও লাইটস্পিড ভেঞ্চার পার্টনার্স নেতৃত্বে হারভির অর্থায়ন পর্বের অংশ এটি। ডিফিউশন ও লাইটস্পিড ভেঞ্চার পার্টনার মোট ৬০ কোটি ডলার সংগ্রহ করেছে। হারভির টুল চুক্তি বিশ্লেষণ, ডিউ ডিলিজেন্স, কমপ্লায়েন্স ও মামলার মতো কাজগুলো সহজ করার কাজে ব্যবহৃত হচ্ছে। বিশ^ব্যাপী তাদের তিন হাজারের বেশি গ্রাহক রয়েছে। টিচার্স’ ভেঞ্চার...
৪০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে হ্যামিল্টন হেলথ সায়েন্সেস
৪০০ এর বেশি কর্মী ছেঁটে ফেলার পরিকল্পনা করছে হ্যামিল্টন হেলথ সায়েন্সেস। বাজেটে ভারসাম্য আনার ব্যাপারে প্রদেশের যে পরিকল্পনা এই পদক্ষেপ তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। প্রদেশের অন্যান্য হাসপাতালেও একই ধরনের ছাঁটাই দেখা গেছে। হাসপাতালের অভ্যন্তরীণ এক স্মারকে বলা হয়েছে, ২০২৬-২৭ সালে হসপিটাল নেটওয়ার্ক ১৫ কোটি ডলার ঘাটতির প্রাক্কলন করছে। এর ফলে ৪১৩টি ইউনিয়ন ও ইউনিয়ন বহির্ভুত চাকরি হুমকির মুখে পড়েছে। এর মধ্যে এক-তৃতীয়াংশ পদ বর্তমানে শূন্য আছে। হসপিটাল নেটওয়ার্কের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা...
বিশাল ইলেক্ট্রিক ব্যাটারি প্ল্যান্ট চালু করতে দুই বছর বিলম্ব হবে
প্রকল্পটি নিয়ে একইভাবে আশাবাদী অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী ভিক ফিডেলিও দক্ষিণপশ্চিম অন্টারিওতে ভক্সওয়াগেনের বিশাল ইলেক্ট্রিক ব্যাটারি প্ল্যান্ট চালু করতে দুই বছর বিলম্ব হবে, যা নিয়ে উদ্বিগ্ন নন বলে জানিয়েছেন অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড। ভক্সওয়াগেনের সহযোগী প্রতিষ্ঠান পাওয়ারকো কানাডা বলেছে, অন্টারিওর সেন্ট থমাসে ৭০০ কোটি ডলার ব্যয়ে নির্মিত কারখানাটি চালু করতে বিলম্বের কারণ বৈদ্যুতিক গাড়ির বাজারে সম্ভাব্য চাহিদা মন্দা। পাওয়ারকো আরও জানিয়েছে, পরবর্তী ধাপের নির্মাণের ঠিকাদার হিসেবে তারা এলিসডনকে...
বিদেশে যেতে পারবেন না ফ্রিডম কনভয় নেতা
২০২২ সালে অটোয়াতে ফ্রিডম কনভয় বিক্ষোভের অন্যতম আয়োজক তামারা লিচের বিদেশ ভ্রমণের আবেদন নাকচ করে দিয়েছেন অন্টারিওর একজন বিচারক। রেবেল নিউজের সঙ্গে তার কাজের অংশ হিসেবে বিদেশ ভ্রমণ করতে চান তিনি। ওই বিক্ষোভে তার ভূমিকার জন্য গত অক্টোবরে দোষী সাব্যস্ত হন লিচ। বিক্ষোভ চলাকালে পার্লামেন্ট হিলের চারপাশে ডাউনটাউন অটোয়াতে প্রায় এক মাসের জন্য অবরোধ করে রাখে। বিক্ষোভে তার ভূমিকার জন্য তাকে ১২ মাসের গৃহবন্দীর সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি ১০০ ঘণ্টার কমিউনিটি সার্ভিসেরও আদেশ দেওয়া হয়েছে। রেবেল...
প্রশান্ত মহাসাগরে শক্তিশালী হতে থাকা একটি সুপার এল নিনো
কানাডা যখন এল নিনো জলবায়ু ধরন মোকাবিলা করছে তখন এটা স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা ডেকে আনতে পারে। যদিও এই মুহূর্তে প্রশান্ত মহাসাগরে শক্তিশালী হতে থাকা একটি সুপার এল নিনো সামনের মাসগুলোতে দেশের ওপর লক্ষণীয় প্রভাব ফেলতে পারে। সিটিনিউজের প্রধান আবহাওয়াবিদ নাতাশা রামসাহাই নিশ্চিত করেন যে, সর্বশেষ ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (নোয়া) পূর্বাভাসের ভিত্তিতে আসন্ন এল নিনোর ধরনটি হবে সবচেয়ে শক্তিশালী। বসন্ত থেকে আমরা এতো দ্রুত রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছি যে,...
ক্রিটিকদের ওপর নজর রাখতে…
ব্রিটিশ কলাম্বিয়া কনজার্ভেটিভ আরও উত্তাল হয়ে উঠেছে। পার্টির ক্রিটিকদের ওপর নজর রাখতে বেসরকারি গোয়েন্দা নিয়োগের অভিযোগ বাইরে আসার পর এই টালমাটাল অবস্থা তৈরি হয়েছে। বিবদমান নেতা কেরি-লিন ফিন্ডলে নিশ্চিত করেছেন যে, পার্টি অভিযোগ খতিয়ে দেখছে। তবে এ ধরনের কোনো ব্যক্তিকে নিয়োগের বিষয়ে তার জানা নেই। তিনি বলেন, আমি এ ব্যাপারে অবগত ছিলাম না। এ নিয়ে সত্যিই আমি কিছু বলতে পারব না। এগুলো নিছকই অভিযোগ। বিসি কনজার্ভেটিভদের আইনজীবী ব্রুস হালসর বলেন, দলের সাবেক একজন নির্বাহী পরিচালক বেসরকারি...
প্রজেক্ট সাউথ
প্রজেক্ট সাউথ নিয়ে তদন্তের নতুন যে নথি সামনে এসেছে তাতে গ্রেটার টরন্টো এরিয়ার কিছু পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিস্ফোরক সব তথ্য সামনে আনা হয়েছে। ইয়র্ক রিজিয়নাল পুলিশ ২০২৫ সালের গ্রীষ্মে তদন্তটি শুরু করে। এর ফলে টরন্টোর কর্মরত সাত পুলিশ কর্মকর্তা, পিল রিজিয়নাল পুলিশের কর্মরত দুই কর্মকর্তা এবং টরন্টো পুলিশের সাবেক এক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। এর বাইরেও এক ডজনের বেশি ব্যক্তিকে অভিযুক্ত করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্র, নিয়ন্ত্রিত মাদক চোরাচালান, ঘুষ এবং চাঁদাবাজির অভিযোগ আনা...
সরিয়ে ফেলা হচ্ছে ওয়াটারফ্রন্টে ড্রিফটউডে তৈরি সেই ভাস্কর্য
হাম্বার নদীর কাছে ওয়াটারফ্রন্টে ভাসমান কাঠ দিয়ে বিশালাকৃতির ভাস্কর্যটি নির্মাণ করেছিলেন টরন্টোর শিল্পী ড্যামিয়ান আগোস্তিনি। তিনি বলেন, সাধারণত আমি যখন কোনো কাঠ সংগ্রহ করি তখনই এই ভাবনাটা আসে যে, আমি এগুলো দিয়ে কী করব। সেটাই মূলত কাঠ সংগ্রহে উৎসাহ দেয়। গত চার বছর ধরে আগোস্তিনি তার শিল্পকর্ম নির্মাণের কাজ করছেন এবং ওই এলাকার বহু মানুষ তীর ধরে হাঁটতে হাঁটতে তার শিল্পকর্ম দেখে প্রশংসা করেন। যদিও সিটি অব টরন্টো এ ব্যাপারে অতোটা উৎসাহী নয়। অধিকাংশ ক্ষেত্রে আগোস্তিনির শিল্পকর্ম ভেঙে দেওয়া হয়েছে এবং...
সাজা ঘোষণা প্রক্রিয়ার সময়সীমা বেঁধে দেওয়ার দরকার নেই
সুপ্রিম কোর্ট অব কানাডা শুক্রবার তাদের ৯-০ রুলিংয়ে বলেছে, সাজা ঘোষণা প্রক্রিয়ার বিলম্বের কারণে ওই ব্যক্তির চার্টারে রক্ষিত অধিকার সত্যিই লঙ্ঘিত হয়েছে কানাডার সুপ্রিম কোর্ট বলেছে, রায়-পরবর্তী সাজা ঘোষণার পর্যায়টি বিলম্বিত হওয়ায় যৌন হয়রানির কারণে দোষী প্রমাণিত এক ব্যক্তি কম সাজাপ্রাপ্তির দাবিদার। সর্বোচ্চ আদালত একইসঙ্গে বলেছে, সাজা নির্ধারণের জন্য নির্ধারিত কোনো সময়সীমার প্রয়োজন নেই। কানাডায় সাজা প্রদাণ প্রক্রিয়ায় ঢিলেঢালা প্রদর্শনের কোনো নজির নেই কানাডায়। পোস্ট-গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়ে...
ঘরে বসে এইচআইভি পরীক্ষা
ম্যানিটোবার লিবারেল এমপি ডাগ ইয়োল্ফসন বৃহস্পতিবার এক ঘোষণায় বলেন, এইচআইভি নিয়ন্ত্রণে রাখা যায় এবং এইচআইভি আক্রান্ত ব্যক্তিরা সুস্থভাবে বসবাসের অধিকার রাখেন এইচআইভি প্রতিরোধ কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে কানাডাব্যাপী ঘরে বসে এইচআইভি পরীক্ষার জন্য ৮০ হাজার কিট বিতরণ করছে ফেডারেল সরকার। ম্যানিটোবার লিবারেল এমপি ডাগ ইয়োল্ফসন বৃহস্পতিবার এক ঘোষণায় বলেন, এইচআইভি নিয়ন্ত্রণে রাখা যায় এবং এইচআইভি আক্রান্ত ব্যক্তিরা সুস্থভাবে বসবাসের অধিকার রাখেন। কোনো ধরনের সামাজিক কলঙ্ক বা বৈষম্য ছাড়াই পূর্ণাঙ্গ...
স্কুল শুরুর আগে ভ্যাকসিন হালনাগাদ আছে কিনা নিশ্চিত হওয়ার আহবান
শৈশবের নিয়মিত ভ্যাকসিন হালনাগাদ করা আছে কিনা তা পরীক্ষা করে দেখতে বাবা-মায়েদের প্রতি আহবান জানিয়েছেন কানাডার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডা. জস রেইমার স্কুলে ফিরছে শিশুরা। এই অবস্থায় শৈশবের নিয়মিত ভ্যাকসিন হালনাগাদ করা আছে কিনা তা পরীক্ষা করে দেখতে বাবা-মায়েদের প্রতি আহবান জানিয়েছেন কানাডার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডা.
জীবনযাপন আরও সাশ্রয়ী করার উদ্দেশে…
গ্যাসোলিন ও ডিজেলের ওপর থেকে আবগারি শুল্ক মওকুফের মেয়াদ ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করেছে ফেডারেল সরকার গ্যাসোলিন ও ডিজেলের ওপর থেকে আবগারি শুল্ক মওকুফের মেয়াদ ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করেছে ফেডারেল সরকার। অর্থমন্ত্রী ফ্রাসোয়াঁ-ফিলিপ শ্যাম্পেইন বুধবার এই ঘোষণা দেন। বুধবার বিকালে অটোয়াতে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, এটা করা হচ্ছে জীবনযাপন আরও সাশ্রয়ী করার উদ্দেশে। বাড়ি ভাড়া, খাবারের মূল্য এবং গ্যাসের দাম নিয়ে বহু কানাডিয়ান এখন...
অন্টারিওর টিকিট পুনঃবিক্রয় আইনে প্রথম জরিমানা
কোন অনুষ্ঠানের টিকিটের জন্য এই জরিমানা এবং অন্যদেরও প্রদেশ জরিমানা করবে কিনা বৃহস্পতিবার এই প্রশ্ন করা হলেও কোনো উত্তর দেননি অন্টারিওর পাবলিক অ্যান্ড বিজনেস সার্ভিস ডেলিভারি মন্ত্রী স্টিফেন ক্রফোর্ডের মুখপাত্র ক্রিস্টিয়ান বুজো তিঙ্গারভ প্রদেশের টিকিট কালাবাজারি প্রতিরোধ আইনের অধীনে প্রথমবারের মতো কোনো টিকিট পুনঃবিক্রয় প্ল্যাটফরমের বিরুদ্ধে জরিমানা করেছে অন্টারিও। আইনটি এখনো পরীক্ষার মধ্যে রয়েছে। কারণ, টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের মতো অনুষ্ঠানের টিকিট আপলোড করার কথা ভাবছে...
একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশনের দুর্বলতার কারণে
সিককিডস এবং অন্যান্য সংস্থার ব্যবহার করা তৃতীয় পক্ষের একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশনের দুর্বলতার কারণে এই ঘটনা ঘটে হসপিটাল ফর সিক চিলড্রেনের (সিককিডস) বলেছে, সাম্প্রতিক এক সাইবার হামলায় প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক কিছু কর্মীর ব্যক্তিগত তথ্য বেহাত হয়েছে। এই হামলায় তাদের এক্সটার্নাল ক্যারিয়ার ওয়েবসাইট ক্ষতিগ্রস্ত হয়। সিককিডস এবং অন্যান্য সংস্থার ব্যবহার করা তৃতীয় পক্ষের একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশনের দুর্বলতার কারণে এই ঘটনা ঘটে। হামলার পর ওয়েবসাইটটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা...
অন্টারিওজুড়ে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাড়িয়ে দিচ্ছে বন্যার ঝুঁকি
বন্যার ঝুঁকি বাড়তে থাকায় বেশি প্রিমিয়াম পরিশোধ করতে হচ্ছে গ্রেটার টরন্টো এরিয়া ও হ্যামিল্টন এরিয়ার কিছু অংশের বাড়িমালিকরা উচ্চ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পরিশোধ করছেন। বন্যার ঝুঁকি বাড়তে থাকায় বেশি প্রিমিয়াম পরিশোধ করতে হচ্ছে তাদের। স্কারবোরো, ইটোবিকোক, নর্থ ইয়র্ক ও ব্র্যাম্পটনের মতো টরন্টোর নেবারহুডগুলো বন্যার উচ্চ ঝুঁকিতে আছে বলে চিহ্নিত করা হয়েছে। বিমা কোম্পানিগুলো বন্যা ও ঝড়ে ক্ষতির মতো বিষয়গুলো স্থানীয়ভাবে মূল্যায়ন করে থাকে। সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ অন্টারিওতে এগুলো ঘনঘন দেখা...
স্টোরে ফিরলেও আমেরিকান ওয়াইন কিনবেন না কিছু ক্রেতা
২০২৫ সাল থেকে লিকার কন্ট্রোল বোর্ড অব অন্টারিও এবং অন্যান্য অধিকাংশ প্রদেশে আমেরিকান অ্যালকোহলের ওপর নিষেধাজ্ঞা জারি আছে যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার বাণিজ্য আলোচনায় বড় বিষয় হিসেবে আবির্ভুত হয়েছে আমেরিকান অ্যালকোহলের ওপর নিষেধাজ্ঞা। কিন্তু অন্টারিওর কিছু ক্রেতা বলেছেন, স্টোরে ফিরলেও তারা আর ক্যালিফোর্নিয়া ওয়াইন বা কেন্টাকি হুইস্কি কিনবেন না। ২০২৫ সাল থেকে লিকার কন্ট্রোল বোর্ড অব অন্টারিও এবং অন্যান্য অধিকাংশ প্রদেশে আমেরিকান অ্যালকোহলের ওপর নিষেধাজ্ঞা জারি আছে। মার্কিন প্রেসিডেন্ট...
সংগীতে অনুপ্রেরণা খুঁজছেন দ্বিতীয় প্রজন্মের ফিলিপিনোরা
ডাউনটাউন টরন্টোর একটি রেস্তোরাঁয় হারানা নাইটে দ্বিতীয় প্রজন্মের ফিলিপিনোরা ভালোবাসার সংগীত থেকে অনুপ্রেরণা নিচ্ছেন ফিলিপিন্সে কীভাবে প্রাচীন পদ্ধতিতে স্ক্রিপ্ট লেখা হয়। চার্চ স্ট্রিটের মাকিলালা রেস্তোরাঁয় এক অনুষ্ঠানে অংশগ্রহণকারী কীভাবে ফিলিপিনো স্ক্রিপ্টের প্রাচীন পদ্ধতি বেবেইন কীভাবে লিখতে হয় তা শিখছেন। ১৬০০ সালের দিক দেশটি স্পেনের উপনিবেশ হওয়ার আগে পদ্ধতিটি চালু ছিল। সেই ভাষা আর ব্যবহার না হলেও এটি শেখার ব্যাপারে আগ্রহ বাড়ছে। বিশেষ করে ফিলিপিনো সংস্কৃতি সম্পর্কে জানতে। ক্রিসা রায়োস বলেন,...
ফেরির টিকিট নিয়ে জালিয়াতির ব্যাপারে সতর্ক করল টরন্টো
ফেরির টিকিট ক্রয়ের ব্যাপারে সাবধানতা অবলম্বনের জন্য টরন্টো আইল্যান্ডে যাওয়া দর্শনার্থীদের সতর্ক করেছে সিটি অব টরন্টো। প্রতারণামূলক বেশ কিছু ওয়েবসাইট সামনে আসার পর এই সতর্কতা জারি করা হলো। সিটি কর্তৃপক্ষ বলেছে, সিটি অব টরন্টোর বলে দাবি করা বেশ কিছু ওয়েবসাইট এবং সেগুলোর মাধ্যমে ভুয়া ফেরি টিকিট বিক্রির বিষয়ে আমরা জানতে পেরেছি। এসব ওয়েবসাইট প্রতারণামূলক এবং ফেরির টিকিট কিনতে চাইলে কেবলমাত্র টরন্টোডটসিএ/ফেরি থেকেই কিনুন। পোস্টে একটি ইলাস্ট্রেশনও সংযুক্ত করা হয়েছে, যেখানে ‘টরন্টো-ফেরিটিকিটডটকম’...
ব্যবসায়ী নেতা থেকে শুরু করে ক্রীড়ানুরাগীদের দৃষ্টিতে বাণিজ্য যুদ্ধ
প্রধানমন্ত্রী মার্ক কার্নির যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করার সিদ্ধান্ত সীমান্তের উভয় পাশের অনুভ‚তিকে কাপিয়ে দিয়েছে। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ক্ষোভের শিকার হয়েছেন। শুক্রবার রাতে বাণিজ্য আলোচনা বন্ধ হয়ে যাওয়ার পর রোববার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ নিয়ে প্রথম মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। তার এই পোস্ট কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হওয়ার সেই প্রস্তাবকে নতুন করে উস্কে দেয়। তাতে বলা হয়, কানাডা রাজ্য না হয়েই রাজ্যের সুবিধা চাইছে। ট্রাম্প তার পোস্টে আরও...
সামারল্যান্ডের কাছে দাবানলে হুমকিতে পাহাড়ি ছাগল
সামারল্যান্ড কমিউনিটির কাছে নিয়ন্ত্রণহীন বৃহৎ একটি দাবানল থেকে ছোট একদল পাহাড়ি ছাগল রক্ষা পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। এমনটাই জানিয়েছে ব্রিটিশ কলাম্বিয়া প্রাদেশিক সরকার। দাবানলের কারণে কমিউনিটিটির লোকজনকে আগেই সরিয়ে নেওয়া হয়েছে। হাইওয়ে ৯৭ ধরে কমিউনিটি থেকে উত্তর দিকে যাওয়ার পথে মোটরিস্টদের চোখে প্রায়ই সাদা এই প্রাণীগুলো ধরা পড়ে। কারণ, ওকানাগান লেকের ওপরে পাহাড়ের চ‚ড়ায় থাকে প্রাণীগুলো। কিন্তু তাদের বসতিতে বল্ড রেঞ্জ দাবানল হানা দিয়েছে। গত শুক্রবার দাবানলের সূত্রপাত হয় এবং দ্রæত তা ছড়িয়ে পড়ে।...
পেশাজীবী তৈরির কলেজগুলোর প্রাদেশিক অনুদানও পুরোপুরি বন্ধ
শিক্ষার্থীরা ১ আগস্ট থেকে মোট অর্থের ২৫ শতাংশের বেশি অনুদান হিসেবে পাচ্ছেন না, আগে যা ছিল ৮৫ শতাংশ পোস্ট-সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীদের জন্য আগস্টের শুরুটা হয়েছে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন দিয়ে। গুরুত্বপূর্ণ এই পরিবর্তনগুলোর মধ্যে একটি হচ্ছে অন্টারিও স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামে (ওসাপ) অনুদানের অনুপাত কমিয়ে দেওয়া। শিক্ষার জন্য এই তহবিলের ওপর নির্ভরশীল শিক্ষার্থীরা ১ আগস্ট থেকে মোট অর্থের ২৫ শতাংশের বেশি অনুদান হিসেবে পাচ্ছেন না, আগে যা ছিল ৮৫ শতাংশ। এর অর্থ হলো শিক্ষার্থীদেরকে এখন...
সামাজিক সহায়তা-সংক্রান্ত নিয়মে পরিবর্তন আনছে অন্টারিও
ট্রাইব্যুনালের এক রুলিং নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর প্রিমিয়ার ডাগ ফোর্ড প্রথমে এই পরিবর্তনের অঙ্গীকার করেছিলেন সামাজিক সহায়তা বাবদ অর্থ পরিশোধের নতুন নিয়ম কার্যকর করছে অন্টারিও, যাতে করে কানাডায় বৈধ অভিবাসনের মর্যাদা না থাকা কেউ সুবিধাটি গ্রহণ করতে না পারে। ট্রাইব্যুনালের এক রুলিং নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর প্রিমিয়ার ডাগ ফোর্ড প্রথমে এই পরিবর্তনের অঙ্গীকার করেছিলেন। রুলিংয়ে অস্থায়ী ওয়ার্ক পারমিট নিয়ে কয়েক দশক আগে কানাডায় আসা এক ব্যক্তিকে অর্থ পরিশোধে অন্টারিও ওয়ার্কসকে নির্দেশ দেওয়া...
নতুন ঠিকানার দিকে যাত্রা সাত বেলুগা
মেরিনল্যান্ডের একজন কর্মকর্তা জানান , তিমি স্থানান্তর পরিকল্পনার দ্বিতীয় ধাপের কাজ তারা শুরু করেছে মেরিনল্যান্ড থেকে আরও সাতটি তিনি যুক্তরাষ্ট্রের একটি অ্যাকুয়ারিয়ামে তাদের নতুন ঠিকানার দিকে যাত্রা করেছে। মেরিনল্যান্ডের একজন কর্মকর্তা জানান , তিমি স্থানান্তর পরিকল্পনার দ্বিতীয় ধাপের কাজ তারা শুরু করেছে। শিকাগোর শেড অ্যাকুয়ারিয়াম এবং সান অ্যান্টনিওর সিওয়ার্ল্ডে ছয়টি বেলুগা সফলভাবে স্থানান্তরের মাত্র কয়েক সপ্তাহ পর দ্বিতীয় ধাপের কাজ শুরু করল মেরিনল্যান্ড। তারা বলেছে, সোমবার তিমিগুলো...
ওসাপে পরিবর্তন শিক্ষার্থীদের ওপর যে প্রভাব ফেলছে
টিনা মনির মনে হচ্ছে তিনি দুটি পছন্দের মধ্যে আটকে গেছেন। হয় তাকে তার ফাইনাল সেমিস্টার চালিয়ে নিতে হবে ও আরও বেশি ঋণ করতে হবে অথবা পড়ালেখার পাঠ চুকিয়ে কোনো চাকরির জন্য চেষ্টা করতে হবে, যার সাহায্যে আগে নেওয়া ঋণ শোধ করতে পারেন। ৩২ বছর বয়সী এই শিক্ষার্থী বর্তমানে ইউএফটির তৃতীয় বর্ষে। সমাজ সেবা কর্মী হিসেবে পেশা গড়তে এই পড়াশোনা করছেন তিনি। তার ইচ্ছা মাদকাসক্তদের পুনর্বাসন নিয়ে কাজ করা। টিনা বলেন, প্রোগ্রামটি শুরু করার পর থেকে তিনি অন্টারিও স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের (ওসাপ) ওপর...
তরুণ ও বয়স্ক বাসিন্দাদের ফেরির ভাড়ায় সাময়িক স্বস্তি
টরন্টোর তরুণ ও বয়স্ক বাসিন্দাদের ফেরির ভাড়ায় সাময়িক স্বস্তি দেওয়ায় আগস্টের শুরুর দিকে ফেরির ব্যবহারে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড টরন্টোর তরুণ ও বয়স্ক বাসিন্দাদের ফেরির ভাড়ায় সাময়িক স্বস্তি দেওয়ায় আগস্টের শুরুর দিকে ফেরির ব্যবহারে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন মিউনিসিপাল কর্মকর্তারা। বাড়তি এই চাহিদা ভীড়ের মতো সমস্যারও সৃষ্টি করছে। সিটি অব টরন্টোর একজন কর্মকর্তা জানান, সিভিক হলিডে মানডেতে ওয়ার্ড’স আইল্যান্ড, সেন্টার আইল্যান্ড এবং হানলান’স পয়েন্টগামী ফেরির যাত্রী...
জনসংখ্যা বাড়লেও কমছে পাবলিক স্কুলের সংখ্যা
গত কয়েক বছরে এলিমেন্টারি এবং সেকেন্ডারি উভয় স্কুলেই শিক্ষার্থী ভর্তি উল্লেখযোগ্য কমে গেছে গ্রেটার টরন্টো এরিয়ার বহু স্কুল বোর্ড শিক্ষার্থী ভর্তি কমে যাওয়ার কথা জানিয়েছে, যা তাদেরকে শিক্ষা ও প্রশাসনিক পদ সংকোচন এবং প্রোগ্রাম কমাতে বাধ্য করছে। যদিও অঞ্চলটির সার্বিক জনসংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে। জানা গেছে, টরন্টো ও এর আশাপাশের এলাকার জনসংখ্যা ৭০ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে আগের বছর এখানে স্থানান্তরিত হয়েছে প্রায় তিন লাখ মানুষ। গ্রেটার টরন্টোর অনেক স্কুল বলেছে,গত কয়েক বছরে তাদের...
হাই-স্পিড রেল প্রকল্পে সহায়তা পুনর্বিবেচনা করছে অন্টারিও
অন্টারিওর পরিবহনমন্ত্রী প্রাবমিত সরকারিয়া ফেডারেল সরকারের সিদ্ধান্ত সত্তে¡ও বিলি বিশপ বিমানবন্দর সম্প্রসারণের এদ্যাগ অব্যাহত রাখার অঙ্গীকার করেন বিলি বিশপ এয়ারপোর্টের সম্প্রসারণ ফেডারেল সরকার প্রত্যাখ্যান করার পর হাই-স্পিড রেল প্রকল্পে সহায়তার বিষয়টি পুনর্বিবেচনা করছে ডাগ ফোর্ড সরকার। মাল্টি-বিলিয়ন ডলারের হাই-স্পিড রেল প্রকল্পটি কুইবেক সিটিকে টরন্টোর সঙ্গে সংযুক্ত করবে এবং এই দুই নগরীর মধ্যে ভ্রমণ সময় অর্ধেকে নামিয়ে আনবে। টরন্টো স্টার এ নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে। এ বছরের গোড়ার...
এআই ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে মতামত শুনতে চায় অটোয়া
সিএন টাওয়ার থেকে রকেটের মতো কিছু একটা ছোড়ার এআই সৃষ্ট একটি ভিডিও সংবলিত অনলাইন পোস্টে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক মন্ত্রী ইভান সলোমন বলেন, অর্থবহ ও বাস্তবিক এআই স্বচ্ছতা কেমন হতে পারে সে ব্যাপারে কানাডিয়ানদের মতামত শুনতে চায় সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে কানাডিয়ানদেরকে মতামত দেওয়ার আহŸান জানিয়েছে ফেডারেল সরকার। সিএন টাওয়ার থেকে রকেটের মতো কিছু একটা ছোড়ার এআই সৃষ্ট একটি ভিডিও সংবলিত অনলাইন পোস্টে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক মন্ত্রী ইভান সলোমন বলেন, অর্থবহ ও...
আবাসিক স্কুল অস্বীকার করাকে হেইট স্পিচ হিসেবে অপরাধযোগ্য বিবেচনা করার দাবি
ফার্স্ট নেশন প্রধানরা বলেছেন, ফেডারেল সরকার আবাসিক স্কুল অস্বীকার করার সুযোগ করে দিচ্ছেন এটিকে অপরাধ হিসেবে স্বীকৃতিদানে ব্যর্থতার মধ্য দিয়ে ফার্স্ট নেশন প্রধানরা বলেছেন, ফেডারেল সরকার আবাসিক স্কুল অস্বীকার করার সুযোগ করে দিচ্ছেন এটিকে অপরাধ হিসেবে স্বীকৃতিদানে ব্যর্থতার মধ্য দিয়ে। অটোয়াতে মঙ্গলবার অ্যাসেম্বলি অব ফার্স্ট নেশন্সের সাধারণ সভায় প্রধানরা আবাসিক স্কুল অস্বীকার করাকে হেইট স্পিচ হিসেবে অপরাধ বিবেচনা করার আহŸান জানিয়ে একটি জরুরি প্রস্তাব পাস করেছে। পিমিসিকামাক ক্রি নেশনের চিফ...
আলঝেইমারের ঝুঁকি এড়াতে পিল হাসপাতালে ড্রাগ ইনফিউশন
লেসানেমাব নামে একটি ওষুধ ইনফিউশনের (শিরায় বা ধমনিতে পাম্পের মাধ্যমে প্রবেশ করানো) মাধ্যমে আলঝেইমার রোগীদের আশা দিচ্ছে উইলিয়াম ওসলার হেলথ সিস্টেম লেসানেমাব নামে একটি ওষুধ ইনফিউশনের (শিরায় বা ধমনিতে পাম্পের মাধ্যমে প্রবেশ করানো) মাধ্যমে আলঝেইমার রোগীদের আশা দিচ্ছে উইলিয়াম ওসলার হেলথ সিস্টেম। কাজটি করা তারাই কানাডার প্রথম হাসপাতাল। ওষুধটি আলঝেইমার আরও বেশি বাড়তে দেওয়া বন্ধ করে থাকে। উইলিয়াম ওসলার হেলথ সিস্টেমের বয়স্কদের স্বাস্থ্য বিভাগের প্রধান ও মেডিকেল পরিচালক ডা.
ঘরবাড়ি ছেড়েছে উত্তরপশ্চিম অন্টারিওর হাজার হাজার মানুষ
দ্রুত ছড়িয়ে দাবানলের কারণে উত্তরপশ্চিম অন্টারিওর হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে দ্রুত ছড়িয়ে দাবানলের কারণে উত্তরপশ্চিম অন্টারিওর হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। নিয়ন্ত্রণের বাইরে থাকা ৬০টির বেশি আগুন শক্তিশালী বাতাসের কারণে আরও ছড়িয়ে পড়ার হুমকিতে থাকায় আরও বহু মানুষকে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। দাবানলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত কমিউনিটিগুলোর অন্যতম কলিন্স ফার্স্ট নেশন, যা সামায়গুসিসাগাগুন নামেও পরিচিত। এখানকার চিফ বৃহস্পতিবার...
অফিসে পর্যাপ্ত জায়গার অভাবে কিছু বিভাগে কর্মীদের ফিরতে বিলম্ব হতে পারে
২০২০ সালের মার্চে যখন কোভিড-১৯ মহামারি আঘাত হানে তখন থেকেই অধিকাংশ সরকারি কর্মীকে বাড়িতে বসে কাজ করতে বলা হয় হাজারো ফেডারেল সরকারি কর্মীদের সোমবার থেকে নতুন কর্ম নির্ঘণ্ট শুরু হওয়ায় এখন থেকে সপ্তাহে চারদিন তাদের স্বশরীরে অফিস করার কথা। কিন্তু অফিসে পর্যাপ্ত জায়গার অভাবে কিছু বিভাগে কর্মীদের ফিরতে বিলম্ব হতে পারে। রিমোট ওয়ার্ক কাজের যে রীতি চালু ছিল গত ফেব্রুয়ারিতে তাতে পরিবর্তন এনেছে ট্রেজারি বোর্ড। মে মাস থেকেই নির্বাহী পর্যায়ের সরকারি কর্মীরা সপ্তাহে পাঁচদিন অফিস করছেন। ইমিগ্রেশন,...
নর্দার্ন শিল্ড এনার্জি করিডোরের প্রস্তাবিত রুট
আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েলে স্মিথ ক্যালগেরিতে সোমবার এই ঘোষণা দেন অপরিশোধিত জ্বালানি তেল পরিবহনের জন্য পশ্চিম থেকে পূর্বে পাইপলাইন প্রকল্প নর্দার্ণ শিল্ড এনার্জি করিডোরের প্রস্তাবিত রুট প্রকাশ করেছে প্রদেশ। আলবার্টার হার্ডিস্টি থেকে অন্টারিওর সার্নিয়া পর্যন্ত ৩ হাজার ৩০০ কিলোমিটার বিস্তৃত হবে এই পাইপলাইন। অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড এবং আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েলে স্মিথ ক্যালগেরিতে সোমবার এই ঘোষণা দেন। স্মিথ এই করিডোরকে ঐতিহাসিক অবকাঠামো প্রকল্প বলে উল্লেখ করেছেন, যার ফলে বিদেশ...
জেট ফুয়েলের উচ্চ মূল্য এবং সীমান্তের দক্ষিণে ভ্রমণ চাহিদা হ্রাস পাওয়ায়
গ্রাহক চাহিদা এবং মৌসুমি ধরনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে এয়ার কানাডা নিয়মিত তাদের ফ্লাইট সূচি পর্যালোচনা করে থাকে জেট ফুয়েলের উচ্চ মূল্য এবং সীমান্তের দক্ষিণে ভ্রমণ চাহিদা হ্রাস পাওয়ায় যুক্তরাষ্ট্রে আবারও ফ্লাইটের সংখ্যা কমিয়ে আনছে এয়ার কানাডা। দেশের বৃহত্তম উড়োজাহাজ পরিবহন সংস্থাটির ফ্লাইট সূচিতে দেখা গেছে, এই শরৎ থেকে আটটি আন্তসীমান্ত রুটে ফ্লাইট বিলম্ব করছে অথবা স্থগিত করছে। টরন্টো ও মন্ট্রিয়ল থেকে আমেরিকার মিডওয়েস্ট সিটিগুলোতে টানা দ্বিতীয় শীতে ফ্লাইট বাতিল করা হবে। এ ছাড়া...
জরুরি বিভাগে অপেক্ষমাণ সময় দীর্ঘ হওয়ার নেপথ্যে
যেসব রোগীকে রিহ্যাব সেন্টার, লং-টার্ম কেয়ার হোম অথবা হোম কেয়ারে পুনর্বাসনের জন্য হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা তাদেরকে গড়ে ২৪ দিন কানাডাজুড়ে হাসপাতালের জরুরি বিভাগগুলোতে অপেক্ষমাণ সময় দীর্ঘ হওয়ার কারণ লং-টার্ম কেয়ার ফ্যাসিলিটি এবং হোম কেয়ার প্রোগ্রামে পর্যাপ্ত সংখ্যক আসন না থাকা। যেসব রোগীকে রিহ্যাব সেন্টার, লং-টার্ম কেয়ার হোম অথবা হোম কেয়ারে পুনর্বাসনের জন্য হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা তাদেরকে গড়ে ২৪ দিন হাসপাতালের ইনপেশেন্ট ইউনিটেই থেকে যেতে হচ্ছে। এর অর্থ হলো অন্য যেসব রোগীর...
এখন পর্যন্ত কোনো টিকিট রিসেলারের জরিমানা হয়নি
শুক্রবার পর্যন্ত দুই টিকিট কোম্পানি স্টাবহাব এবং সিটগিক কারো বিরুদ্ধেই জরিমানা করা হয়নি অন্টারিওতে বিশ্বকাপ ম্যাচ এসেছে এবং চলেও গেছে। টিকিটের সর্বোচ্চ মূল্যসীমা সংক্রান্ত আইনে টিকিট রিসেল প্ল্যাটফরমগুলো অনিয়মও করেছে। তবে কাউকেই জরিমানার মুখে পড়তে হয়নি। আইনে অন্টারিও কনসার্ট এবং ক্রীড়া অনুষ্ঠানের টিকিট ফেস ভ্যালুর অতিরিক্ত মূল্যে বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। টরন্টোতে বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার অনেক আগেই চলতি বছরের এপ্রিলে আইনটি কার্যকর হয়েছে। টরন্টোতে সর্বশেষ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে...
ছয়টি ফেডারেল উপনির্বাচন কবে হচ্ছে?
সাবেক লিবারেল মন্ত্রী স্টিভেন গিলবোল্ট এবং নাথানিয়েল আর্সকিন-স্মিথ উভয়েই বলেছেন, এই গ্রীষ্মে তারা তাদের আসন থেকে পদত্যাগের পরিকল্পনা করছেন হাউস অব কমন্সে বর্তমান এবং আসন্ন শূন্যপদ পূরণের জন্য ছয়টি উপনির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। প্রধানমন্ত্রী বলেন, কখন উপনির্বাচনগুলো অনুষ্ঠিত হবে সে সিদ্ধান্ত তিনি এখনো নেননি। তবে ৫ অক্টোবর অনুষ্ঠেয় কুইবেকের প্রাদেশিক নির্বাচনকে এক্ষেত্রে বিবেচনায় নিতে হতে পারে তাকে। ব্রিটিশ কলাম্বিয়ার লিবারেল এমপি জোনাথন...
সংবাদ মাধ্যম ও সাংস্কৃতিক গ্রুপগুলো কপিরাইট বিষয়ে স্পষ্টিকরণ চায়
এআই মিনিস্টার ইভান সলোমান : এআই সিস্টেম কীভাবে কপিরাইটকৃত কনটেন্ট ব্যবহার করবে সে ব্যাপারে সরকারের প্রতি অবস্থান নেওয়ার আহবান জানিয়েছে সংবাদ ও সাংস্কৃতিক শিল্প সংক্রান্ত গ্রুপগুলো এআই সিস্টেম কীভাবে কপিরাইটকৃত কনটেন্ট ব্যবহার করবে সে ব্যাপারে সরকারের প্রতি অবস্থান নেওয়ার আহবান জানিয়েছে সংবাদ ও সাংস্কৃতিক শিল্প সংক্রান্ত গ্রুপগুলো। দীর্ঘ প্রতিক্ষীত জাতীয় এআই কৌশলে সমস্যাটির সমাধান না হওয়ায় এই আহবান জানিয়েছে তারা। লিবারেল সরকার জুনের গোড়ার দিকে একটি কৌশল প্রকাশ করে। কৌশলে ২৩০ কোটি...
বর্ধিত বিদ্যুৎ বিলের চাপে অটোয়ার বাসিন্দারা
অন্টারিও এনার্জি বোর্ড (ওইবি) নগরীর পরিষেবা কোম্পানিগুলোকে আবাসিক গ্রাহকদের বিদ্যুৎ বিলের হার ২০২৬ সালে মাসে ৫ দশমিক ৮৭ ডলার বাড়ানোর অনুমোদন দিয়েছিল, যা ১ জানুয়ারি থেকে ভুতাপেক্ষ কার্যকর ধরা হয় বিদ্যুৎ বিলের বাড়তি চাপের মুখে পড়তে যাচ্ছেন অটোয়ার বাসিন্দারা। কারণ, হাউড্রো অটোয়া বিদ্যুৎ বিল বাড়ানোর সবুজ সংকেত পেয়েছে। অন্টারিও এনার্জি বোর্ড (ওইবি) নগরীর পরিষেবা কোম্পানিগুলোকে আবাসিক গ্রাহকদের বিদ্যুৎ বিলের হার ২০২৬ সালে মাসে ৫ দশমিক ৮৭ ডলার বাড়ানোর অনুমোদন দিয়েছিল, যা ১ জানুয়ারি থেকে...
চুড়ান্ত গ্রেডের ন্যূনতম ২০% হবে লিখিত পরীক্ষা
শিক্ষামন্ত্রী পল ক্যালান্দ্রা বলেছেন, গ্রেড ১ থেকে গ্রেড ১২ পর্যন্ত শিক্ষকদের নেলসন এডুকেশন’স এডউইন প্ল্যাটফরম নামে ডিজিটাল শিখন প্ল্যাটফরমের উপযোগী করতে প্রদেশ ৬ কোটি ডলার ব্যয় করছে সেকেন্ডারি পর্যায়ের শিক্ষার্থীদের চুড়ান্ত গ্রেডে গণিত, ইংরেজি এবং বিজ্ঞানের মতো মৌলিক বিষয়গুলোতে ন্যূনতম ২০ শতাংশ থাকবে লিখিত পরীক্ষা। প্রদেশের পক্ষ থেকে সম্প্রতি বলা হয়েছে, গ্রেড ৯ থেকে গ্রেড ১২ পর্যন্ত মূল্যায়ন মানদন্ডে নতুন ও বাধ্যতামূলক এই পরিবর্তন প্রকাশ করতে যাচ্ছে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে অন্টারিওর...
ভিন্ন চেহারায় জিটিএর স্কুলগুলো
শিক্ষামন্ত্রী পল ক্যালান্দ্রা বলেছেন, বোর্ডের তত্ত্বাবধায়করা শিক্ষার্থীদের সাফল্য ও ভালো ব্যবস্থাপনার দিকে মনোযোগ দিচ্ছেন গ্রেটার টরন্টো এরিয়ার (জিটিএ) হাজারো শিক্ষার্থীর সামনে এখন গৃীষ্মকালীন ছুটি। আগামী শিক্ষাবর্ষে তারা যখন শ্রেণিকক্ষে ফিরবে তখন তা ভিন্ন চেহারায় ধরা দেবে। কর্মী ছাঁটাই এবং পাঠদানে পরিবর্তনের কারণেই নতুন চেহারায় হাজির হবে স্কুলগুলো। টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডে গ্রেড ১২ এ পা রাখতে যাচ্ছেন গ্রেড ১০ এর শিক্ষার্থী অনান্ত সিহান। তিনি বলেন, বাজেট সংকোচনের ক্ষতি এরই মধ্যে...
Show More
loading
Actions
Is this you?
As a journalist, you can create a free Muck Rack account to customize your profile, list your contact preferences, and upload a portfolio of your best work.Get in touch with Helal Uddin
Contact Helal Uddin, search articles and posts on X, monitor coverage, and track replies from one place.
Learn more about Muck Rack